IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা

সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে মিরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ স্মরণসভায় অনুষ্ঠিত হয়। দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সসম্পাদক ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। গত ১৯ আগস্ট ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে তিনি সপরিবারে নিহত হন। তাঁর আকস্মিক মৃত্যুতে সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত শিখা ইন নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্ত্রী, শিশু পুত্র ও শ্বশুরসহ সাংবাদিক দেবাশীষ দত্ত নিহত হন। মর্মান্তিক এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।

স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিক দেবাশীষ দত্ত ছিলেন একজন পেশাদার ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মী। তাঁর অকালমৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর স্মৃতি ও সাংবাদিকতায় অবদান সহকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

স্মরণসভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক গাজী মাহবুব রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুন্নবী বাবু, মাটির পৃথিবী পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম.এ. জিহাদ, রাজশাহীর হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও দৈনিক আজকের আলো’র মিরপুর প্রতিনিধি শাহীন আলম লিটন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহরিয়ার ইমন রুবেল,খোলা কাগজের কুষ্টিয়া প্রতিনিধি সৌরভ হোসেন, মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার রিপন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং সদস্য ও আদিবাসী অধিকার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাশেদুল ইসলাম।

এছাড়াও মিরপুর উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা স্মরণসভায় উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news