ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের ৭ম কাব ক্যাম্পুরীকে স্কাউটিং কার্যক্রম উজ্জীবিত ও গতিশীল করার লক্ষ্যে ক্যাম্পের তৃতীয় দিনে কাব কার্নিভাল আয়োজন করা হয়।
রবিবার (০১ নভেম্বর ২০২৬) নাটোরের রাজবাড়ীতে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের পরিচালনায় ৬ দিন ব্যাপীর তৃতীয় দিনে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম। বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, কাব কার্নিভাল হল কাব স্কাউটদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক উৎসব, যা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। এটি কাব স্কাউটদের শিক্ষামূলক অভিজ্ঞতা তৈরি করে। কাব স্কাউটিং কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের সুযোগ পায়।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ, পাবনা উপ-পরিচালক ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উপ- কমিটির সদস্য সচিব মোঃ জামাল উদ্দীন,৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুীর চ্যালেন্জ ডাইরেক্টর বগুড়া জেলা কাব লিডার
আব্দুস সালাম, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উপ- কমিটির সদস্য সচিব মোঃ জামাল উদ্দীন,বলেন, কাব কার্নিভাল মাধ্যমে বিভিন্ন স্কুল ও অঞ্চলের কাব স্কাউটদের মিলনমেলা হয়। এটি তাদের নতুন বন্ধু তৈরি করার সুযোগ দেয়, একসাথে কাজ করার মানসিকতা তৈরি করে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চা করার পরিবেশ তৈরি করে।
কার্নিভাল আয়োজন সম্পর্কে জানতে চাইলে জানান— কাব কার্নিভাল শুরুর পূর্বে একজন রাজা এবং একজন মন্ত্রী সেজে কাব কার্নিভালে অংশগ্রহণকারী কাব স্কাউটদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করার লক্ষ্যে অনানুষ্ঠানিক কথা বার্তা দিয়েছেন। কাব কার্নিভাল চলাকালীন সময় রাজা এবং মন্ত্রীগণ স্টেশনে স্টেশনে হেটে হেটে পরিদর্শন করবেন।
উল্লেখ্য ঃ কাব কার্নিভালে যে বিষয়গুলো থাকে বালতিতে বল ছোড়া, একপায়ে দৌড়, ঘোড় দৌড়, তীর নিক্ষেপ, টারগেট হীট, রিং ছোড়া, বোতলে পানি ভরা, বাধা অতিক্রম করা, টিমওয়ার্ক ভিত্তিক খেলা, পানি বহন, মৎস্য শিকার, দড়ি লাফ, ফুটবল, বাস্কেটবল, রশি টানাটানি ও দৌড় প্রতিযোগিতা ইত্যাদি।কাব স্কাউটরা বিভিন্ন বাহনের মাধ্যমে যেতে হয়Ñযেমন কাল্পনিক নৌকায় চড়ে, ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে, ট্রেনে চড়ে ইত্যাদিতে বিভিন্ন শব্দ করে এক স্টেশন থেকে অন্য ষ্টেশনে পর্যায়ক্রমিকভাবে যাবে এবং স্টেশন মাষ্টারের নির্দেশে প্রোগ্রামে অংশগ্রহণ করবে। স্টেশন মাষ্টার থাকেন কাব স্কাউটের শিক্ষকরা। পূর্বেই প্রত্যেক কাব স্কাউটকে এবং স্টেশন মাষ্টার মুদ্রা বা মার্বেল প্রদান করে থাকেন। কাব স্কাউটদের বিভিন্ন ঢঙে সাজাতে হবে এবং প্রত্যক স্টেশনে প্রবেশ করার এবং বের হওয়ার সময় গ্রান্ড ইয়েল দিতে হয়। গ্রান্ড ইয়েল কাব স্কাউটদের নিজস্ব একটি বক্তব্য। খেলার শুরুতে প্রত্যেক অংশগ্রহণকারীকে সম সংখ্যক মার্বেল বা মুদ্রা দিয়ে থাকেন। প্রত্যেক স্টেশন মাষ্টারের নিকটও একইরূপ মার্বেল বা মুদ্রা থাকে। কাব স্কাউট সংশ্লিষ্ট স্টেশনে কৃতিত্ব প্রদর্শন করতে পারলে স্টেশন মাস্টার একইরূপ মার্বেল বা মুদ্রা দেবেন। কিন্তু সে যদি সফল অংশগ্রহণ করতে না পারে তবে সেই কাব স্কাউট একটি মার্বেল বা মুদ্রা স্টেশন মাস্টারকে প্রদান করতে হয়। এভাবে ষষ্ঠক এক স্টেশন থেকে অন্য ষ্টেশনে যাবে। কাব কার্নিভাল শুরুর পূর্বে একজন রাজা এবং একজন মন্ত্রী সেজে কাব কার্নিভালে অংশগ্রহণকারী কাব স্কাউটদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করার লক্ষ্যে অনানুষ্ঠানিক কথা বার্তা বলে থাকেন। কার্নিভাল চলাকালীন সময় রাজা এবং মন্ত্রীগণ স্টেশনে স্টেশনে হেটে হেটে পরিদর্শন করেন।



