ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এছাড়া, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
রোববার র্যালী,আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋন বিতরণের মাধ্যমে যুব দিবসের সুচনা করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:পারভেজ।
আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাবেক মেয়র তারিক আহমেদ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুলসহঅন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) চৌধুরী আল মাহমুদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও মনিরুজ্জামান সোহরাব,অন্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা।পরে ২ জন প্রশিক্ষিত যুবককে ১লক্ষ ৬০ হাজার টাকা সুদমুক্ত ঋনের চেক প্রদান করা হয়।



