IMG-LOGO

সোমবার, ২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আমন ধানের বাম্পার ফলনে খুশি রায়গঞ্জের অধিকাংশ কৃষকেরাবাগমারায় স্বামী-স্ত্রীকে জিম্মি করে মারধর ও অর্থ আদায়ের অভিযোগসাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২সাপাহারে শিক্ষার মানোন্নয়ন ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধনসচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন গার্মেন্টস মালিক নেতারাপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, কোথায় আঘাত হানবেগাজীপুরে আজও বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুরফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯মহাদেবপুরে নিখোঁজের পরদিন বৃদ্ধের লাশ উদ্ধারবদলগাছীতে ছিনতাইয়ের সন্দেহে গণপিটুনি, অতঃপর মৃত্যুযুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলনগোমস্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীতে তৃতীয় দিনেকাব কার্নিভালপোরশায় এইচএসসিতে ফল বিপর্যয়, জিপিএ-০কুষ্টিয়ায় ১৪ শিক্ষকের পরীক্ষার্থী একজন, সেও ফেল
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় স্বামী-স্ত্রীকে জিম্মি করে মারধর ও অর্থ আদায়ের অভিযোগ

বাগমারায় স্বামী-স্ত্রীকে জিম্মি করে মারধর ও অর্থ আদায়ের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় স্বামী-স্ত্রীকে জিম্মি করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং পরিবারের সদস্যদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে মারধরের পাশাপাশি তাকে রক্ষা করতে গিয়ে ছোট ভাইও হামলার শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, তাদের কাছ থেকে ৫২ হাজার টাকা নেওয়া হয়েছে মব সৃষ্টির মাধ্যমে। এ ঘটনায় ভুক্তভোগী এরশাদুল ইসলাম বাগমারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাচারী কোয়ালিপাড়া গ্রামের এরশাদুল ইসলাম (৩৬) ও তার স্ত্রী মোছা. তারা খাতুনের (৩৫) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। গত ২৭ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে তারা বাগমারার মোহনপুর গ্রামে স্ত্রীর বড় ভাই মো. আঃ মান্নানের বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে পারিবারিক বিষয় নিয়ে আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা চলছিল।

অভিযোগে উল্লেখ করা হয়, রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর গ্রামের রুস্তম আলী (৫০), সাজেদুর রহমান (৪৫), মো. আঃ গাফফার (৫৫), মাহাবুবুর রহমান (৩৫), এমরান আলী (৩৬) ও রানা (২৫) সেখানে উপস্থিত হন। একপর্যায়ে তারা এরশাদুল ইসলামের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা দাবি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে তাকে রক্ষা করতে ঘটনাস্থলে যান ছোট ভাই মো. রুবেল হোসেন (৩০)। এ সময় অভিযুক্তরা তাকেও এলোপাতাড়ি মারধর করেন। এতে রুবেল শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

অভিযোগকারীর দাবি, মারধরের একপর্যায়ে রুবেলের কাছে থাকা ৫২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলে অভিযুক্তরা তাদেরও প্রাণনাশের হুমকি দেন। মামলা-মোকদ্দমা ও আইনি হয়রানির ভয় দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে চাপের মুখে রাখার চেষ্টা করা হয়। এমনকি সুযোগ পেলে তাদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন এরশাদুল ইসলাম।

ঘটনার পর আহতরা প্রাথমিক চিকিৎসা নেন। পরে স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনগত প্রতিকার চেয়ে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এরশাদুল ইসলাম।

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত সাজেদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কারণে কথা বলতে পারেননি।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31