IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে পাগলের শাবলের আঘাতে মহিলাসহ নিহত ২

নিয়ামতপুরে পাগলের শাবলের আঘাতে মহিলাসহ নিহত ২

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : পাগল ভাইএর শাবলের আঘাতে আপন বোনসহ আরেক পাগল নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার ১০ ফেব্রুয়ারী বেলা আড়াইটায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের লক্ষিতাড়া গ্রামে।

নিহতরা হলেন, লক্ষিতাড়া গ্রামের মৃত নিপেন সিং এর মেয়ে লিপি রানী (৩২) ও ভাদরন্ড গ্রামের মৃত জামিনি কান্তের ছেলে মনু (৫৫)।

থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা আড়াইটায় লক্ষিতাড়া গ্রামের মৃত নিপেন সিং এর পাগল ছেলে প্রদীপ সিং শাবল দিয়ে আকস্মিক আপন বোন লিপি রানী (৩২) কে শাবল দিয়ে মাথায় আঘাত করে তার পর পরই পাশে থাকা আরেক পাগল ভাদরন্ড গ্রামের মৃত জামিনি কান্তর ছেলে মনু (৫৫)কেও একই ভাবে শাবল দিয়ে মাথায় আঘাত করে। শাবলের আঘাতে দুজনই মাটিতে লুটিয়ে পড়ে। উপস্থিত জনতা পাগলকে আটক করে এবং সাথে সাথে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থত হয়ে লিপি রানী ও মনুকে ভ্যান যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক ডাঃ আহমদুল্লাহ তাদের দুজনকেই মৃত ঘোষনা করেন। তিনি বলেন, লিপি রানী ও মনু ঘটনাস্থলেই মারা যান।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, ঘটনা জানার সাথে সাথে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে হাজির হই। লাশ দুটিকে হাসপাতালে পাঠিয়ে দেই এবং পাগলকে আটক করে থানায় নিয়ে আসি। মামলা প্রক্রিয়াধীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news