IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে ডাকাতি মামলার আসামীসহ গ্রেপ্তার ৯

নন্দীগ্রামে ডাকাতি মামলার আসামীসহ গ্রেপ্তার ৯

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় থানার এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ মার্চ দিবাগত রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম হতে ৪ লিটার বাংলা মদসহ দাসগ্রামের সন্তোষ চন্দ্র মাহাতোর ছেলে রণজিৎ চন্দ্র মাহাতো ও সচিন চন্দ্র মাহাতোর ছেলে রিপন চন্দ্র মাহাতোকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

অপরদিকে, থানার এসআই নুর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে একই রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কল্যাণনগর গ্রাম থেকে জুয়া খেলার সময় কল্যাণনগর গ্রামের শ্যামল চন্দ্রের ছেলে সাগর কুমার, নিখিল চন্দ্রের ছেলে বাসুদেব কুমার, সুখিল চন্দ্রের ছেলে সাগর কুমার ও নিতাই চন্দ্রের ছেলে জয় কুমারকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া পুলিশ একই রাতে ওয়ারেন্টমূলে উপজেলার বুড়ইল ইউনিয়নের পানিয়াদিঘী গ্রামের বাদল মাষ্টারের ছেলে মেহেদুল ইসলাম ও থালতা মাঝগ্রাম ইউনিয়নের সারাদিঘর গ্রামের সোলায়মান আলীর ছেলে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে। পরে থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাতি মামলায় সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের সানুপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে।

থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আজ বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31