IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> ঝালকাঠি জেলা প্রশাসককে আদালতের শোকজ

ঝালকাঠি জেলা প্রশাসককে আদালতের শোকজ

ধূমকেতু নিউজ ডেস্ক : আদেশ বাস্তবায়ন না করায় ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীকে শোকজ করেছে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনাল আদালত। আজ বিষয়টি নিশ্চিত করেন সরকার পক্ষের পিপি মীর রফিকুল ইসলাম আজম ও অপরপক্ষের আইনজীবী মুহা. মাহবুব আলম কবির।

বুধবার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সাইফুল আলম এ কারণ দর্শানোর নির্দেশ দেন।

অর্পিত সম্পত্তির তালিকা হতে অবমুক্তকরণের মামলা ও রায়ের ডিক্রি অনুযায়ী আদেশ কার্যকর করাসহ সম্পত্তির রেকর্ড না করে দেয়ায় জনৈক আবদুর রাজ্জাকের করা আবেদনের প্রেক্ষিতে বুধবার দুপুরে এই আদেশ দেন বিচারক।

শোকজ নোটিশে কেন জেলা প্রশাসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না সেই মর্মে বিজ্ঞ পিপি কৌশলীর মাধ্যমে আগামী ৩০ মার্চের মধ্যে লিখিত ব্যাখা দিতে বলা হয়েছে বলে আইনজীবী সূত্রে জানা গেছে।

ঝালকাঠি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল আদালতের আইনজীবী মুহা. মাহবুব আলম কবির জানান, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ অতিরিক্ত ট্রাইব্যুনাল গত ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি বাদী পক্ষ আবদুর রাজ্জাক গংকে ৫ একর ৩৮ শতাংশ সম্পত্তি অবমুক্ত করে দেয়ার রায় প্রাপ্ত প্রদান করেন। রায়ের ডিক্রি অনুযায়ী বাদী পক্ষ ২০২০ সালের ২৫ অক্টোবর ও ২ নভেম্বর ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর বিজ্ঞ ট্রাব্যুনালের রায় বাস্তবায়নের জন্য দুই দফা আবেদন করেন।

তবে রহস্যজনক কারণে প্রতিপক্ষ ঝালকাঠি জেলা প্রশাসক আদালতের রায় যথাযথভাবে বাস্তবায়নের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে সংক্ষুদ্ধ হয়ে বাদীপক্ষ বিজ্ঞ ট্রাইব্যুনাল বরাবর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ২০০১ এর ৩২ (গ) ধারা মোতাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পৃথক এক আবেদন করেন।

এ্যাড মুহা. মাহবুব আলম কবির আরও জানান, এ ধারায় উল্লেখ করা হয়েছে যদি আপীল ট্রাইব্যুনালের কোন নির্দেশ বা ডিক্রি বাস্তবায়নে প্রদত্ত নির্দেশ জেলা প্রশাসক লংঘন করেন তবে তিনি অনধিক সাত বছর কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।

মামলায় আদালতে বাদীপক্ষে আইনজীবী ছিলেন মুহা. মাহবুব আলম কবীর ও সরকার পক্ষে পিপি কৌশলী ছিলেন মীর রফিকুল ইসলাম আজম।

এ বিষয় জেলা প্রশাসক মো :জোহর আলী কোন বক্তব্য না দিলেও সরকারের পক্ষে নিয়োজিত পিপি কৌশলী জিপি এড. মীর রফিকুল ইসলাম আজম বলেন, জেলা প্রশাসক আদালতের রায় বাস্তবায়নে একান্ত অনুগত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31