IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

ধূমকেতু নিউজ ডেস্ক : যশোরের অভয়নগরে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার সময় উপজেলার ভাঙ্গাগেটসংলগ্ন রহমত ওয়েব্রিজের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসচালক ও চালকের সহকারী পালিয়ে গেছে।

নিহতরা হলেন- উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের সপের মোড়লের ছেলে ইজিবাইক চালক শহিদ মোড়ল (৪২) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আগত অজ্ঞাতনামা ঘাট শ্রমিক (৩৫)।

আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. বাবু, রেহিদুল, রমজান, আলী রহমান ও অজ্ঞাতনামা একজন।

আহত আলী রহমান বাদে বাকি চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আলী রহমান জানান, উপজেলার মজুমদার রাইস মিল থেকে একটি ইজিবাইকে করে নওয়াপাড়া বাজারের আসছিলাম। সকাল আনুমানিক ৯টার সময় ভাঙ্গাগেট পার হয়ে রহমত ওয়েব্রিজের সামনে পৌঁছলে যশোরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইক চালক ও একজন ঘাট শ্রমিক ঘটনাস্থলে মারা যান। ইজিবাইকে থাকা আমিসহ পাঁচজন যাত্রী আহত হই। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত পাঁচজনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ইন্সপেক্টর মাহামুদ আলম জানান, ঘাতক বাস রূপসা মেট্রোপলিটন (খুলনা মেট্রো ব- ১১-০১৬৩) ও ক্ষতিগ্রস্ত ইজিবাইকটি উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। বাসের চালক ও হেলপার পলিয়ে গেছে। দুর্ঘটার কারণ জানতে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন আছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31