IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মসজিদ নির্মাণ করলেন সাকিব

মসজিদ নির্মাণ করলেন সাকিব

ধূমকেতু নিউজ ডেস্ক : ধর্মপ্রাণ মসুল্লিদের নামাজ আদায়ের জন্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার নানাবাড়ি এলাকায় একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন।

গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হলেও এতদিন গণমাধ্যমে প্রকাশ হয়নি। মসজিদ তৈরি করে দেওয়ার এ মহৎ কাজটি সাকিব নিজেও প্রচার করতে চাননি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরায় জন্ম নেওয়া সাকিব একই জেলার আলোকদিয়ার বারাশিয়ায় নানার বাড়ি এলাকায় একটি মসজিদ নির্মাণ করেছেন।

বারাশিয়া পূর্বপাড়া জামে মসজিদটি নির্মাণে প্রায় ৩৫ লাখ টাকার মতো খরচ হয়েছে। একতলা বিশিষ্ট ওই মসজিদের ভেতরে ছয়টি কাতার করা হয়েছে। প্রতি কাতারে ৪০ জনের মতো মুসল্লি নামাজ আদায় করতে পারেন। গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হয়।

মসজিদটিতে ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন মুফতি মো. আতিক উল্লাহ। যোগাযোগ করা হলে তিনি বলেন, মসজিদটি উদ্বোধনের পর থেকে তিনি ইমামতি করছেন। নানাবাড়ি এলাকায় সাকিবের এ মহৎ কাজে এলাকাবাসী খুবই খুশি।

এ বিষয়ে জানতে চাইলে সাকিবের ছোট মামা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক বাবলুর রহমান বলেন, সাকিব নিজের অর্থায়নে এখানে একটি মসজিদ নির্মাণ করেছে। তবে বিষয়টি সে প্রচার করতে চায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31