IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> পোরশার উত্তাল পূনর্ভবা এখন বালুচর

পোরশার উত্তাল পূনর্ভবা এখন বালুচর

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : এক সময়ের উত্তাল পূনর্ভবা নদী নাব্যতা হারিয়ে এখন বালুচরে পরিণত হয়েছে। সীমান্তবর্তী উপজেলা পোরশার নিতপুর ইউপির পাশ দিয়ে প্রবাহিত। এ নদীতে এক সময় ঢেউয়ের তালে চলাচল করতো অসংখ্য পাল তোলা নৌকা, লঞ্চ, স্টিমার। ভাটিয়ালী ও পল্লিগীতি গানের সুরে মাঝিরা নৌকা নিয়ে ছুটে চলতো চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, রহনপুর, নাচোল সহ বিভিন্ন উপজেলার ব্যবসা কেন্দ্রগুলোতে।

উপজেলা গুলির বিভিন্ন স্থানে গড়ে উঠা বড়বড় হাট-বাজার গুলিতে ব্যবসার জন্য মাঝিমাল্লা তাদের ছোট-বড় নৌকায় পাল তুলে ধান, পাট, আলু, বেগুন, সরিষা, কালাই, গম সহ বিভিন্ন রকম পন্য নিয়ে ব্যবসায়ীরা ছুটে চলতেন। শুধু পন্যই নয়। হাটবাজার গুলোতে বিক্রির জন্য তারা নিয়ে যেতেন গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি। সে সময় নদীটি ছিল পূর্ন যৌবনা। নদীটিকে যোগাযোগের মাধ্যম করে অসংখ্য ব্যবসায়ী ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের জীবন জীবিকার শক্ত ভীত প্রতিষ্ঠা করেছিল। শুধু একাধীক হাটবাজার নয়।

এ নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল অনেক জনপদ। আর নদীর পানি দিয়ে কৃষকরা দুই পাড়ের হাজার হাজার হেক্টর জমিতে ধান সহ সবুজ ফসল ফলাতো। প্রকৃতির অফুরন্ত পানিতে নানা ফসলে ভরে উঠতো নদীর দুই ধারের ফসলের ক্ষেত। ছোট বড় বিভিন্ন প্রজাতীয় মাছেরও অফুরন্ত উৎস ছিল এই পূর্ণভবা। মাছ পাওয়া যেত সারা বছর ধরে। জীবিকা নির্বাহের জন্য জেলেরা রাতদিন ডিঙি নৌকায় জাল নিয়ে চষে বেড়াতো মাছ ধরার জন্য। সেই মাছ বিক্রি করেই অসংখ্য জেলে পরিবারের সংসার চলতো। সে সুবাদে জীবিকার সন্ধানে নদী সংলগ্ন পাশের গ্রাম গুলিতে অসংখ্য জেলে পরিবারের বসতি গড়ে উঠেছিল।

বর্তমানে জেলে পরিবার নেই বললেই চলে। সময় গড়িয়ে চলার সাথে সাথে সেই ভরা যৌবনা পূর্ণভবা এখন বালুচরে পরিণত হয়েছে। দুই ধারের পাড় গুলো হয়েছে কৃষি জমি। আর নদী গর্ভে জেগে উঠা উচুঁ চরে এলাকার শিশুরা খেলছে ক্রিকেট, বল সহ বিভিন্ন খেলা। জেলে পরিবার গুলো হয়ে গেছে প্রায় বিলীন। আর সে সময়ের ব্যবসা বণিজ্যের কেন্দ্রগুলি হয়ে গেছে চিরতরে বন্ধ। থমকে গেছে নদী। নিভে গেছে বিপুল সম্ভবনা জাগানো বিভিন্ন কর্মকান্ড। নদী কেন্দ্রীক সম্ভবনাগুলো নিভে গেলেও কেউ কখনও এসব নিয়ে ভাবেনি। নদীটি কখনও খনন বা ড্রেজিং করা হয়নি। এমনকি রক্ষণাবেক্ষনের কোন উদ্যোগ নেয়নি কোনদিন। খনন না করার ফলে নদীটি ফসলের জমিতে পরিণত হয়েছে। এ সুযোগে অনেকেই ধান চাষ করছেন। সরকারিভাবে নদীটি খননের পদক্ষেপ নেয়া হলে অন্তত বালুচরে পরিণত হতো না বলে মনে করছেন অভিজ্ঞমহল। এভাবে চলতে থাকলে এক সময়ের উত্তাল পূনর্ভবা মানচিত্র থেকেই বিলিন হয়ে যাবে বলে অনেকে মনে করছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা জানান, বর্তমান সরকার বাংলাদেশের বিভিন্ন এলাকায় নদী খননের লক্ষ্যে জরিপ কাজ করছেন। এরই অংশ হিসাবে সরকারের জাতীয় নদী রক্ষা কমিশনের একটি প্রতিনিধিদল পূনর্ভবা খননের লক্ষ্যে ইতোমধ্যে জরিপ করেছেন। হয়তোবা দেশের অন্যান্য এলাকার নদীগুলির সাথে পূনর্ভবারও খনন কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31