IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সড়কে প্রাণ গেল ছাত্রলীগকর্মীর

সড়কে প্রাণ গেল ছাত্রলীগকর্মীর

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যানের চাপায় আহাদ মিয়া (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এর আগে একই দিন দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উরশীউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আহাদ জেলা শহরের সরকারপাড়ার আরফুজ মিয়ার ছেলে। তিনি ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য ছিল বলে জানা গেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা নাদিম নামের আরও এক আরোহী আহত হয়েছেন। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে আহাদ ও তার বন্ধু নাদিম একটি মোটরসাইকেল নিয়ে সুলতানপুর যাওয়ার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের উরশীউড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বিশ্বরোড অভিমুখী পিকআপভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। 

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, কয়েকজন যুবক আহতদের হাসপাতালে নিয়ে আসে। তারপর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত আহাদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি গাজী শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত আহাদকে ঢাকা নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিকআপভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31