IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কা

মহাদেবপুরে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কা

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১১ জনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আশংকাজন অবস্থায় চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অন্যদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এরা হলেন, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কালনা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫), বাসের সুপারভাইজার উত্তরগ্রাম গ্রামের ছলিম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩২), সফাপুর ইউনিয়নের পবাতৈড় গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে আফসার আলী (৬৫) ও নওগাঁ শহরের কুমারপাড়া মহল্লার আক্কাস আলীর ছেলে গোলাম মোস্তফা (৩৫)।

গুরুতর আহত অন্যরা হলেন নওগাঁ শহরের আশিকুর রহমানের ছেলে আশরাফ আলী (২১), তোজাম্মেল হকের ছেলে মোরশেদ আলম (৩৫), মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামের মিঠুর স্ত্রী শাহিনা বেগম (২১), মহিনগর গ্রামের আখের আলীর ছেলে নাহিদ (২৫), সোলাইমান আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (২৫), পত্নীতলা উপজেলার বেঙডোম গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও দোঁচাই গ্রামের গণেশ চন্দ্র মন্ডলের ছেলে বিপ্লব কুমার মহন্ত (৫০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা জানান, রোববার (৪ এপ্রিল) বিকেল ৩ টায় নজিপুর থেকে মহাদেবপুর আসার পথে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ ০৪-০৩২১) মহাদেবপুর উপজেলার জিয়াবাজার হারুনের ইটভাটার সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে একটি যাত্রীবাহী অটোচার্জারকে ধাক্কা দিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশের কয়েকফুট ভদুভাগ হয়ে যায়। বাসের ও অটোচার্জারের যাত্রীরা মারাত্মক আহত হন। কারো মাথা কেটে যায়, কারো পা ভেঙ্গে যায়, কারো হাত, কারো দাঁত ভেঙ্গে যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশে খবর দেন। আহতদের হাসপাতালে আনার ব্যবস্থা করেন। মহাদেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মহাদেবপুর বাস শ্রমিক ইউনিয়নের নেতা খোরশেদ আলম জানান, বাসের ষ্টিয়ারিং ও ব্রেক ফেল করায় ড্রাইভার বাসের নিয়ন্ত্রণ হারায়। কিন্তু ওই বাসের একজন যাত্রী আহত গোলাম মোস্তফা জানান, বাস চলন্ত অবস্থায় ড্রাইভার দীর্ঘক্ষণ ধরে মোবাইলফোনে কথা বলছিলেন। যাত্রীরা তাকে বার বার শতর্ক করা সত্ত্বেও তিনি কথা বলা বন্ধ করেননি। এক হাতে ষ্টিয়ারিং চালানোর ফলেই এই দূর্ঘটনা ঘটে বলে তিনি দাবী করেন।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, গাড়ীটি জব্দ করা হবে। তবে ড্রাইভারকে পাওয়া যায়নি। এব্যাপারে কেউ মামলা দায়ের করেনি বলেও তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31