IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> কাদের মির্জার অনুসারীদের বের করে দিল প্রশাসন

কাদের মির্জার অনুসারীদের বের করে দিল প্রশাসন

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার শতাধিক অনুসারীকে উপজেলা পৌরসভা ভবন থেকে বের করে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার রাত ৯টায় তাদের বসুরহাট পৌরসভা ভবনের বেতর থেকে বের করে দেন প্রশাসনের কর্মকর্তারা।

পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও কাদের মির্জার মধ্যে বিবদমান দ্বন্দ্ব কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কাদের মির্জার শতাধিক অনুসারী পৌরসভা ভবনের তৃতীয় তলায় অবস্থান করে আসছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় ফের দুগ্রুপের মধ্যে বসুরহাট পৌরসভার করালিয়া এলাকায় সংঘর্ষ হলে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পৌরভবনে বহিরাগতদের ভিড় বাড়তে থাকে।

একপর্যায়ে মঙ্গলবার রাত ৯টার দিকে প্রশাসনের কর্মকর্তারা পৌরভবনের সামনে অবস্থান নিয়ে কাদের মির্জার অনুসারী বহিরাগতদের পৌরভবন ছাড়তে ৫ মিনিটের সময় বেঁধে দিয়ে মাইকিং করে। পরে প্রশাসনের উপস্থিতিতে কাদের মির্জার অনুসারীরা পৌরসভা ভবন ছেড়ে যেতে বাধ্য হন।

এ সময় পৌরভবনের সামনে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম কবির, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মো. ফারুক, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি, কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে করোনাকালীন শতাধিক বহিরাগত একসঙ্গে পৌরভবনে অবস্থান করায় তাদের সেখান থেকে বের করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা জানান, করোনাকালীন মাস্ক বিতরণ, পৌর নাগরিকদের সচেতনতামূলক কার্যক্রম চালানো, জীবাণু নাশক স্প্রে ছিটানোর বিষয়ে এবং সরকার ঘোষিত লকডাউন কার্যকর করার ব্যাপারে পৌরসভার কর্মচারী, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় চলাকালে প্রশাসন এসে অবৈধভাবে বাধার সৃষ্টি করে। এবং কিছু দিন থেকে অযথা পৌরসভার রুটিন কাজেও হস্তক্ষেপ করে আসছে। আমরা কিন্তু চরম ধৈর্যের পরিচয় দিয়ে আসছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31