ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে পানিতে ডুবে পুজা রাণী (৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামের কামার পুকুরপাড়ার সুবেন চন্দ্রের মেয়ে। পুজা হাটকড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিলো।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে সবার অজান্তে পুজা রাণী বাড়ির পার্শ্বে একটি পুকুরের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এরপর তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরে পুকুরের পানির থেকে তার লাশ উদ্ধার করে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news