IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> এখনো ধরা ছোঁয়ার বাইরে হত্যা মামলার দুই আসামী

এখনো ধরা ছোঁয়ার বাইরে হত্যা মামলার দুই আসামী

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুষ্টিয়ার মিরপুরে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ২৭ দিন অতিবাহিত হলেও এখনো দুই আসামীদের আটক করতে পারেনি পুলিশ।

মামলার বাদীর অভিযোগ, মামলার দুই আসামীকে ধরতে পুলিশ কেন গড়িমসি করছে তা আমাদের বোধগম্য না। পুলিশ এখনো তাদেরকে গ্রেপ্তার করছে না। এছাড়া বর্তমানে আতঙ্কে রয়েছে মামলার বাদী ও বাদীর স্বজনেরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ মার্চ সন্ধ্যা ৬টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর এলাকার মৃত ফেরত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৫৫) কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই আবু তাহের বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-১৬, তারিখ-১৬-০৩-২০২১।

মামলার আসামীরা হলেন, উক্ত এলাকার মৃত জলিল হোসেনের ছেলে আব্দুল গফুর (৫৭), সালাউদ্দিন (৪০), খলিল (৫৫), জলিল (৫২) মেয়ে হালিমা খাতুন (৩৬)।

ঘটনার দিন রাতে অভিযান চালিয়ে এজাহার নামীয় আব্দুল গফুর (৫৭), সালাউদ্দিন (৪০), হালিমা খাতুন (৩৬) নামের এই তিন আসামীকে গ্রেপ্তার করা হয়। পরে বিজ্ঞ আদালত হালিমা খাতুন জামিনে মুক্তি দেন। তবে মামলার এজাহার নামীয় দুই আসামী খলিল ও জলিল এখনো পলাতক রয়েছে।
মামলার বাদী আবু তাহের বলেন, ঘটনার ২৭ দিন হয়ে গেলো। এখনো এই দুই আসামীকে পুলিশ আটক করতে পারেনি। কোন কারণে পুলিশ তাদের আটক করছে না এাঁ বুঝতে পারছি না। এছাড়া মামলার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।

মিরপুর থানার (ওসি) গোলাম মস্তফা জানান, এ হত্যা মামলায় বাঁকি দুই আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রেখেছি। খুব শিঘ্রই তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, এ হত্যাকান্ডের সঠিক বিচারের দাবীতে একাধিকবার মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসীরা। এলাকাবাসী অবিলম্বে আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31