IMG-LOGO

শুক্রবার, ২১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অভিনন্দনচাঁপাইনবাবগঞ্জে ২কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ মোটরসাইকেল উদ্ধার, আটক ২বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীরাণীনগরে আহত শিশুর চিকিৎসায় উপজেলা বিএনপির আর্থিক সহায়তাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬: গোমস্তাপুরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী শাহাদাতকে সংবর্ধনারাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনারমান্দায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৬অপরাধের স্বর্গরাজ্য রহনপুর কেডিসিপাড়া উচ্ছেদের দাবিনন্দীগ্রামে পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যুমান্দায় চার বছর ধরে সম্মানী ভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরারুয়েটের উপ-উপাচার্যের সাথে ডিবেট ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সৌজন্য সাক্ষাৎএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় স্বচ্ছতা এনজিওর মালিক ময়নুল ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তিন কারণে মসজিদে বিস্ফোরণ

তিন কারণে মসজিদে বিস্ফোরণ

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের তল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিন কারণ উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। তদন্তে গ্যাসের পাইপলাইনের লিকেজ, মসজিদে থাকা বিদ্যুৎ সংযোগের স্পার্ক ও যৌথভাবে তিতাস ও মসজিদ কমিটির অবহেলাকে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসক জসিম উদ্দিনের হাতে ওই তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি।

এ সময় জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এতে তিতাস গ্যাসের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে মসজিদের ভেতরে জমা হয় এবং বিদ্যুতের স্পার্ক থেকে আগুন ও বিস্ফোরণের সূত্রপাত হয় বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, তদন্তে মসজিদ কমিটির গাফিলতি থাকার বিষয়টি উঠে এসেছে।

তদন্ত কমিটির রিপোর্ট ও তাদের দেওয়া সুপারিশ বিবেচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশারফ হোসেন বলেন, এখানে গ্যাসের লিকেজ পাওয়া গেছে। আগে থেকে গ্যাস জমে থাকায় বিদ্যুতের শটসার্কিট থেকে এ দুর্ঘটনার ঘটার অন্যতম কারণ। আর তিতাস ও মসজিদ কমিটির অবহেলাজনিত বিলম্বকেও আমরা কারণের মধ্যে এনেছি। ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য ১৮টি সুপারিশ করা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর রাতে পৌনে ৯টায় সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৯ জন দগ্ধ হন। এখন পর্যন্ত ৩১জন মৃত্যুবরণ করেন। আশঙ্কাজনক অবস্থায় এখনো ৫ জন আইসিউতে ভর্তি আছেন।

এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আর এ কমিটিকে ৫ কর্ম দিবসের (১০ সেপ্টেম্বর) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়। কিন্তু, ১০ সেপ্টেম্বর প্রতিবেদন জমা না দিয়ে কমিটি আরও সাত কার্য দিবস সময় বাড়িয়ে নেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031