IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় প্রেমের কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আল আমিন ঢালী (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।

নিহত আল আমিন ঢালী ডামুড্যা পৌরসভার ১নং ওয়ার্ডের মো. আলাউদ্দিন ঢালির ছেলে।

এদিকে গলায় ফাঁস দেওয়ার আগে বিকাল ৪টার দিকে নিজের ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন আল আমিন। সেখানে তিনি প্রেমঘটিত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

জানা যায়, বিকাল থেকে আল আমিনকে আত্মীয়স্বজনরা কোথাও খুঁজে পাচ্ছিলেন না। পরে ঘরের পাশে এসে জানালা দিয়ে দেখেন আড়ার সঙ্গে ঝুলছে আল আমিন। পরে ঘরের দরজা ভেঙে ডামুড্যা উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার সৈকত সাহা বলেন, হাসপাতালে নিয়ে আসা হয়; কিন্তু তার আগেই যুবকটির মৃত্যু হয়।

ডামুড্যা থানার ওসি মো. জাফর আলী বিশ্বাস বলেন, ওই যুবক আত্মহত্যা করেছে। আমরা সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদরে পাঠিয়েছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31