IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদে কাঙ্ক্ষিত সেবা পেয়ে খুশি জনগণ

মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদে কাঙ্ক্ষিত সেবা পেয়ে খুশি জনগণ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদে কাঙ্খিত সেবা পেয়ে খুশি হয়ে ঘরে ফিরছে জনগণ। সদর ইউনিয়ন পরিষদের সেবাসমূহের প্রতি আস্থা রাখছেন সাধারণ মানুষ। অত্র ইউনিয়নের গরীব, দুঃখী ও অসহায় মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করছেন উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা মরহুম মতিউর রহমান মতি মিয়ার পুত্র উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু।

কাঙ্ক্ষিত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি সর্বদা সচেষ্ট। সেবা নিতে আসা জনগণকে যেন ঘুরতে না হয় সেজন্য তিনি সকাল ১০ টা থেকে সন্ধ্যা অবধি পরিষদেই অবন্থান করেন। ইতিমধ্যে তার নেতৃত্বে গ্রাম আদালতের বিচার ব্যবস্থায় আস্থা ফিরেছে সাধারণ মানুষের। স্বল্প খরচে অল্প সময়ে সঠিক বিচার পেয়ে খুব খুশি এখানকার জনগণ।

“নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়েবসাইটে বাজেটসহ উন্নয়ন প্রকল্পের কোনো তথ্যই হালনাগাদ করা হচ্ছে না বছরের পর বছর। ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ! তথ্যের অবাধ প্রবাহ না থাকায় দুর্নীতির অবারিত সুযোগ সৃষ্টি হচ্ছে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।” এমন একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশ হলে সরোজমিনে গিয়ে দেখা যায়, সাধারণ জনগণ কাঙ্খিত সেবা পেয়ে খুশি।

কোন তথ্য কোথায় গেলো না গেলো সে বিষয়গুলো নিয়ে মাথা ব্যাথা নেই জানিয়ে সেবা নিতে আসা কলেজ পাড়া মহল্লার শাহজাহান আলী, পশু হাসপাতাল পাড়ার আনোয়ার হোসেন বাবু, আব্দুল মোতালেব, জাকারিয়া হোসেন জাকিরসহ আরো অনেকেই জানান, ইউনিয়ন পরিষদের কার্যক্রম, গুরুত্বপূর্ণ নোটিশসহ বিভিন্ন সভার কার্যবিবরণী, উন্নয়ন প্রকল্পের তথ্য এবং সুবিধাভোগীদের তালিকা আর বাজেট, আয়-ব্যয় ও উন্নয়ন প্রকল্পের তালিকা ওয়েব সাইটে দিলেই সাধারণ মানুষ বঞ্চিত হবে না এ কথাও ঠিক নয়। এ জন্য সেবার মানষিকতা নিয়ে মানুষের পাশে এসে দাঁড়ানো প্রয়োজন।

তারা আরো জানান, মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু চেয়ারম্যান হিসেবে শপথ নেয়ার পর থেকে সেবা নিতে আসা মানুষদের বাড়ি দোকানসহ অন্যান্য জায়গায় চেয়ারম্যানের খোজে যেতে হয় না। তিনি সার্বক্ষণিক সেবাদানের জন্য পরিষদেই অবস্থান করেন।

ইউনিয়ন পরিষদ থেকে সাধারণ মানুষ কী কী সেবা পেয়ে থাকে জানতে চাইলে মহাদেবপুর সদর ইউপি’র সচিব গোলাম রাব্বানী মল্লিক বলেন, নাগরিক সনদপত্র, ইউপির বিভিন্ন সনদপত্র ও প্রত্যয়ন পত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ও মার্তৃকালীন ভাতা ভোগীর তালিকা তৈরি ও ভাতা প্রদান, ভিজিডি, ভিজিএফ ও জিআর বিতরণ, গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প খরচে ন্যায় বিচার পাবার নিশ্চয়তা ইত্যাদি সেবা প্রদান করা হয়ে থাকে।

ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদের কাজ অনেক বেড়ে গেছে। ব্যাপক কাজের চাপ থাকায় ওয়েবসাইট হালনাগাদ করা সম্ভব হচ্ছে না।’ তবে ওয়েবসাইট হালনাগাদ করা উচিত। এতে সবাই সব সময় আপডেট তথ্য পাবে।

তিনি আরো জানান, তথ্যের অবাধ প্রবাহ না থাকায় দুর্নীতির অবারিত সুযোগ সৃষ্টি হচ্ছে, ফলে মাঠপর্যায়ে দুর্নীতি ও প্রকল্পের অর্থ লুটপাট বাড়ছে। এমন অভিযোগ সঠিক নয়। ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের নিয়ে কমিটি গঠন করে এ সকল কাজ করা হয়ে থাকে। তাছাড়া এলজিএসপি-৩ এর ওয়েবসাইটে সকল তথ্য আপডেট দেয়া হয়ে থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news