IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> লালপুরে ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেল অসহায় কাবিল

লালপুরে ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেল অসহায় কাবিল

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেল উপজেলার গোপালপুর পৌরসভার কেশবপুর মহল্লার দরীদ্র, অসহায়, প্রতিবন্ধী কাবিল উদ্দিন (৭০)।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার বাসায় খাদ্য সহায়তা পৌছে দেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার। সে ওই গ্রামের মৃত ঈমান প্রামানিকের ছেলে। খাদ্য সহায়তা পেয়ে কাবিল উদ্দিন খুশি।

তিনি জানান, আমি প্রতিবন্ধী, অসহায়, আমার পরিবারে রোজগার করার মত কেউ নেই, বেশ কিছু দিন ধরে মানবেতর জীবন যাপন করছি, উপায়ন্তর না দেখে ওই নম্বরে কল করে সহায়তার আবেদন জানিয়েছিলাম, তবে এগুলো ফুরিয়ে গেলে কিভাবে দিন যাবে তা ভেবে পাচ্ছিনা।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার জানান, এ পর্যন্ত উপজেলার মোট ৩৮ টি পরিবার উক্ত নম্বরে কল করে খাদ্য সহায়তা চেয়েছে, আমরা বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি, আগামীকালকের মধ্যেই সবার কাছে এ সহায়তা পৌছে যাবে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাউল, ডাউল, তেল, লবন, মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news