IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নাটোরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২

নাটোরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো


ধূমকেতু নিউজ ডেস্ক : নাটোরে মাছবাহী একটি নছিমন উল্টে পথচারীর উপর পড়লে কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

আজ রোববার (২৩ মে) সদর উপজেলার চকআমহাটি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- নছিমন চালক নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের রেজাউল ইসলামের ছেলে মিজানুর রহমান ও পথচারী চকআমহাটি গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে বাচ্চু সরদার। আহত ব্যক্তি মাধনগর গ্রামের আক্কাস আলীর ছেলে শাহিনুর রহমান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন ও স্থানীয়রা জানান, নলডাঙ্গা উপজেলার মাধনগর থেকে নছিমন (শ্যালো ইঞ্জিন চালিত) গাড়িতে করে মাছ নিয়ে তারা নাটোর শহরের মাছের আড়তে যাচ্ছিলো। পথে সদর উপজেলার চকআমহাটি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি পথচারীর উপর উল্টে পড়ে।

এ সময় নছিমন চালক মিজানুর রহমান, যাত্রী শাহিনুর রহমান ও পথচারী বাচ্চু সরদার আহত হয়। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মিজানুর রহমান ও বাচ্চু সরদারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তারা মারা যান। আহত শাহিনুর রহমানকে নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31