IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বিয়ের আগেই প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

বিয়ের আগেই প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

ধূমকেতু নিউজ ডেস্ক : সদরঘাট লঞ্চ টার্মিনালে পা পিছলে নদীতে পড়ে শাওলিন আকিব (২৮) নামে এক এসআইয়ের মৃত্যু হয়েছে। আগামী ডিসেম্বর মাসে তার বিয়ে ঠিক হয়েছে। রোববার সকালে সরদঘাট টার্মিনালের ৮নং পন্টুনে এ ঘটনা ঘটে। তিনি রাজধানীর মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।

সদরঘাট নৌ থানার এসআই মো. শহিদুল ইসলাম জানান, ৩৭ ব্যাচের এই কর্মকর্তার বাড়ি ঢাকার ডেমরা এলাকায়। আগামী ডিসেম্বর মাসে তার বিয়ে ঠিক হয়েছে। তার হবু শ্বশুর শাশুড়ী থাকেন ময়মনসিংহে। তারা বরগুনা জেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফিরে এসআই আকিবের বাসায় যাওয়ার কথা।

রোববার সকালে তারা লঞ্চযোগে বরগুনা থেকে ঢাকায় ফেরেন। সকাল ৭টার দিকে তাদের রিসিভ করতে আকিব টার্মিনাল থেকে লঞ্চের সিড়িতে পা রাখেন। এক পা টার্মিনালে আরেক পা লঞ্চের সিড়িতে দেয়ামাত্র পিছলে তিনি নদীতে পড়ে যান। নদীতে পড়ার আগে টার্মিনালের সঙ্গে মাথা ও পিঠে প্রচণ্ড আঘাত পান। টার্মিনালের লোকজন এ সময় নদীতে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।

খবর পেয়ে সেখানে আসে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। তারা ঘণ্টাখানেক চেষ্টার পর পানি থেকে আকিবকে উদ্ধার করতে সক্ষম হয়। মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এসআই শহিদুল ইসলাম আরও জানান, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। নিহতের বড় ভাই মালিবাগ স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর শিবলী তার মরদেহ বুঝে নিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31