IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ১৩ দিনের লকডাউনে কমেছে শনাক্তের হার

চাঁপাইনবাবগঞ্জে ১৩ দিনের লকডাউনে কমেছে শনাক্তের হার

ধূমকেতু প্রতিবেদক, ভোলাহাট : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় কভিড ১৯ পজিটিভ রোগীর সংখ্যা ৭৫ জন। এদের মধ্যে সদরে ৫২ জন, শিবগঞ্জে ৭ জন, গোমস্তাপুরে ৪ জন, নাচোলে ও ভোলাহাটে ৬ জন করে ১২ জন। এ নিয়ে এখন পর্যন্ত সর্বমোট ২ হাজার ৫৬৪ জন পজিটিভ রিপোর্ট আসে।

এখন পর্যন্ত সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৮১ জন, শিবগঞ্জে ৪৮৬ জন, গোমস্তাপুর উপজেলায় ২৭১ জন, নাচোলে ১৯৭ ও ভোলাহাটে ১২৯ জন।

গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় সংগৃহীত স্যাম্পল এর সংখ্যা ৩০৭ টি। শিবগঞ্জে ২০, গোমস্তাপুর ৮৩, নাচোল ৭৩ ও ভোলাহাটে ৪৩ টি স্যাম্পল দেয়া হয়। মোট স্যাম্পল ৫২৬টি।

গত ১ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত মোট ১২ হাজার ৯০০ টি। এর মধ্যে সদরে নেয়া হয়েছে ৬ হাজার ৬৮৯, শিবগঞ্জে ২ হাজার ১৬৪, গোমস্তাপুরে ১ হাজার ৬৯৬, নাচোলে ১ হাজার ২৯৪ ও ভোলাহাটে ১ হাজার ৫৭ টি স্যাম্পল সংগ্রহ করা হয়।

জেলায় সর্বমোট চিকিৎসাধীন পজিটিভ রোগীর সংখ্যা ১ হাজার ৪৪ জন। এর ভেতর সদরে চিকিৎসা নিচ্ছেন ৫২২ জন, শিবগঞ্জে ১৯৯ জন, গোমস্তাপুরে ১৫২ জন, নাচোলে ১২১ জন ও ভোলাহাটে ৫০ জন চিকিৎসা নিচ্ছে।

৫ জুন পর্যন্ত পজিটিভ রোগী সুস্থ হয়েছে ১ হাজার ৪৬৪ জন। এর মধ্যে সদরে ৯৩১ জন, শিবগঞ্জে ২৬৮ জন, ১১৬ জন গোমস্তাপুরে, নাচোলে ৭২ জন ও ভোলাহাট উপজেলায় ৭৭ জন পজিটিভ রোগী সুস্থ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে করোনা পজিটিভ আক্রান্ত হয়ে ৫৬ জন মৃত্যু বরণ করেন। এ ছাড়া কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রোগী আছে ৫০ জন। ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১০ জন রোগী ভর্তি হয়েছে। মোট ৩৬৪ জন এ হাসপাতালে ভর্তি হয়েছে। যার ভেতর ৩১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়।

গত ২৪ ঘন্টায় সদরে আরটিপিসিআর ২২ টি নমুনার বিপরীতে ২ জন সনাক্ত হয়। র‌্যাপিড এন্টিজেন ১৯৬ টি নমুনার বিপরীতে ৫০ জন সনাক্ত হয়। শিবগঞ্জে আরটিপিসিআর ১০ টির বিপরীতে ২ জন, ভোলাহাটে ১০ টির বিপরীতে ৩ জন শনাক্ত হয়। মোট ৪২ টি আরটিপিসিআর নমুনার বিপরীতে শনাক্ত হয় ৭ জন। গোমস্তাপুর ও নাচোলে কোন নমুনা নেই।

গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় ১৯৬ র‌্যাপিড এন্টিজেন নমুনার বিপরীতে ৫০ জন সনাক্ত হয়। শিবগঞ্জ ২০ নমুনার বিপরীতে ৫ জন, গোমস্তাপুরে ৬৮ নমুনায় ৪ জন, নাচোলে ২৩ নমুনার বিপরীতে ৬ জন এবং ভোলাহাট উপজেলায় ৪৩ টি র‌্যাপিড এন্টিজেন নমুনার বিপরীতে ৩ জন শনাক্ত হয়। আরটিপিসিআর সনাক্তের হার ১৬.৬৬% ও র‌্যাপিড এন্টিজেন শনাক্তের হার এখন ১৯.৪২%। যার গড় ১৯.১৩%।

অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জে প্রথম লকডাউনে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ২ হাজার ৩১১টি নমুনা সংগ্রহ করা হয়। যাতে ৪৬৪ জন সনাক্ত হয়। যার গড় ২০.০৭%। ৬ জুন রোববার জেলায় বর্তমানে শনাক্তের হার গড়ে ২০.৩২%। কাজেই লকডাউনের জন্য গড় কমছে। শতভাগ করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে তাই জেলা প্রশাসন লকডাউন বাড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news