IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

গোমস্তাপুরে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : করোন ভাইরাসের বিস্তার রোধে সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার ৮টি ইউনিয়নসহ রহনপুর পৌর এলাকার বিভিন্নস্থানে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল লক্ষ্য করা গেছে।

লকডাউনে উপজেলার দোকানপাটগুলো বেশীরভাগই বন্ধ ছিল। রাস্তাঘাটে যানবাহন ও জনসাধারণের চলাচল ছিল কম। লকডাউনে বিধি নিষেধ অমান্য করায় ৩১ জনকে অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মর্কতা মিজানুর রহমান বোয়ালিয়া ইউনিয়নের ৬ জনকে ৪ হাজার ৮০০ টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির ২৫টি মামলায় ১৩ হাজার ১০০টাকা জরিমানা করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বলেন, লকডাউন সফল করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির বলেন, কঠোর লকডাউনের প্রথম দিনে বাইরে জনসাধারণের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। দোকানপাটও তেমন খোলা ছিল না। জনসাধারণের মধ্যে আগের থেকে অনেক বেশী সচেতনতা লক্ষ্য করা গেছে। গ্ৰামের মানুষও অনেক সচেতন হয়েছে। আর বাড়ির বাইরে যারা প্রয়োজন ছাড়া বের হচ্ছে তাদেরকে জরিমানা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31