IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ২

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ২

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। নিহত হাসিম উদ্দিন (৫৫) উপজেলার সদকী ইউনিয়নের পাথরবাড়িয়া মজিবুর রহমান হাইস্কুলের সহকারি শিক্ষক ও নন্দনালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের মৃত হিসাব উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৮ জুলাই) পৌনে ৯ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ জিলাপীতলা এলাকায় লাটাহাম্বার ধাক্কায় নিহত হন।

নিহত অপরজন হলেন, টিপু প্রামাণিক (৪৫)। তিনি সেকান্দি এলাকার মৃত মুনছের প্রামাণিকের ভ্যানচালক ছেলে। তিনি গত বুধবার দিবাগত রাত পৌনে ২ টায় একই সড়কের নন্দনালপুর ইউনিয়নের ময়েনমোড়ে এলাকায় অজ্ঞাত চলন্ত গাড়ির ধাক্কায় নিহত হন।

পুলিশ জানায়, ভ্যান চালক টিপু প্রামাণিককে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ ময়েনমোড়ে এলাকায় অজ্ঞাত নামা গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে যায়। রাতে টহলরত অবস্থায় খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক রাত ২ টা ১৮ মিনিট ঘটিকায় কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

অপরদিকে স্কুল শিক্ষক হাসিম উদ্দিন পৌনে ৯ টার দিকে একই সড়ক দিয়ে খোকসার দিকে যাচ্ছিলেন। এসময় জিলাপীতলা নামক স্থানে পৌছালে পিছন থেকে সেলোইঞ্জিন চালিত লাটাহাম্বা গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে সড়কের উপর ছিটকে পড়রে মারা যান শিক্ষক। এঘটনায় ঘাতক লাটাহাম্বাকে জব্দ করেছে পুলিশ।

এতথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, রাতে অজ্ঞাত গাড়ির চাপায় একজন ভ্যান চালক নিহত হয়েছেন। অপরদিকে লাটাহাম্বার চাপায় সকালে স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এঘটনায় লাটাহাম্বা জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31