IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> শিবগঞ্জে হুমকির মুখে স্কুল বসতবাড়িসহ শতশত বিঘা আবাদি জমি

শিবগঞ্জে হুমকির মুখে স্কুল বসতবাড়িসহ শতশত বিঘা আবাদি জমি

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : আষাঢ়ে বৃষ্টি ও পাহাড়ি ঢলে পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে। হুমকির মুখে রয়েছে শতশত বিঘা আবাদি জমিসহ বসতবাড়ি।

নদীগর্ভে বিলীন হতে চলেছে শিবগঞ্জের ১৬৭ নং নামো জগন্নাথপুর বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিটামাটি। ভাঙনের তীব্রতায় স্কুলটি স্থানান্তরিত করে প্রায় আড়াই কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজতবা আলী জানান, স্কুলের ভিটামাটির অধিকাংশই নদীতে। যেটুক অবশিষ্ট আছে সেটুকুও খুব শিগগিরই নদীগর্ভে চলে যাবে। সে আশঙ্কায় বিদ্যালয়টির সরঞ্জামাদি জগন্নাথপুর ফুলদিয়াড়ী নামক স্থানে রাখা হয়েছে। পাকা রাস্তা না থাকায় বর্ষায় কর্দমাক্ত কাঁচা রাস্তা দিয়ে মাথায় করে টেবিল বেঞ্চ বয়ে নিয়ে আসতে হয়েছে। শিক্ষা অফিস থেকে আর্থিক কোন অনুদান না দেওয়ায় নিজ খরচেই তিনি এসব কাজ করাচ্ছেন।

তিনি বলেন, জুন মাস থেকেই পদ্মা নদীতে ভাঙন ধরেছে। এবার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পদ্মা পাড়ের বাসিন্দারা খুবই আতঙ্কিত আছেন।

ওই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাফি বলেন, আমাদের চোখে দেখা স্কুলের ভিটামাটি নদীতে নেমে যাচ্ছে। সরকার যদি ভাঙন রোধে কোন ব্যবস্থা না নেয়, তাহলে অনেক আবাদযোগ্য জমি, বসতবাড়িসহ নানা স্থাপনা নদীগর্ভে চলে যাবে।

শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান বলেন, নামো জগন্নাথপুর বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাঙনের বিষয়টি জানিয়েছে, আমি উনাকে বিদ্যায়লটি স্হানান্তরের আদেশ দিয়েছি।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, এ বছর পদ্মা নদীর পানির বিপৎসীমা ধরা হয়েছে ২২ দশমিক ৫০ সেন্টিমিটার। বর্তমানে পানি আছে ১৯ দশমিক ১১ সেন্টিমিটার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31