IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় বিচারের নামে যুবককে মারধর, আটক ৩

কুষ্টিয়ায় বিচারের নামে যুবককে মারধর, আটক ৩

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে পরোকীয়ার অভিযোগে সাইফুল ইসলাম (২৭) নামের এক যুবককে প্রকাশ্যে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছে শালিশি বৈঠকের মাধ্যমে স্থানীয় মাতব্বরা।

সোমবার (১২ জুলাই) এ মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিরপুর থানা পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, স্থানীয় ইউপি সদস্য নওয়াব আলী, আওয়ামী লীগ নেতা সিদ্দিক আলী। ঘটনার পর থেকে সাইফুল ইসলাম পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে মালিহাদ ইউনিয়নের আশাননগর গ্রামের সেন্টু আলীর ছেলে ইটভাটার শ্রমিক সাইফুল ইসলামকে পরকীয়া করার অভিযোগে স্থানীয়রা আটক করে। পরদিন সকাল ১১টায় আশাননগর গ্রামের মোড়ে এ নিয়ে শালিস বসে। মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন বিচারের রায় ঘোষণা করেন। সাইফুল ইসলামকে জুতোর মালা গলায় দিয়ে অর্ধেক গ্রাম ঘুরানো হয়। সেইসঙ্গে ৩০ বার লাঠিপেটা এবং ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, ওই নারীর সঙ্গে তার স্বামী সংসার করতে রাজি না হওয়ায় শালিসে তালাক দেওয়ানো হয়। পরে স্থানীয়রা সাইফুল ইসলামের সঙ্গে ওই নারীর বিয়ে দিতে চাইলে তাতে ওই নারী আপত্তি জানালে তাকে মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী আমিরুল ইসলাম জানান, পুরো গ্রামের লোকজনের সামনে জুতোর মালা গলায় দিয়ে নেতারা ঘুরিয়েছে। সেইসঙ্গে সাইফুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়েছে। দেশে আইন রয়েছে, অপরাধ করলে আদালত বিচার করতো। এভাবে শালিস করে নির্যাতন করা অন্যায়।

এ ব্যপারে মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারের নামে লাঠি দিয়ে মারধরের ভিডিও দেখে আমরা ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে জুতোর মালাসহ আলামত উদ্ধার করা হয়েছে। সেই সাথে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31