IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় লকডাউনের শেষ দিনেও সতর্ক প্রশাসন

নওগাঁয় লকডাউনের শেষ দিনেও সতর্ক প্রশাসন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় কঠোর লকডাউনে জেলা প্রশাসক হারুন অর রশীদ এর দিক নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে প্রতিদিন চলছে শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তারপরও নানান অজুহাতে জনসাধারণ বাইরে বের হচ্ছেন।

বুধবার কঠোর লকডাউনের শেষ দিনেও নওগাঁয় জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মাঠে থাকলেও রাস্তায় বেড়েছে মানুষের আনাগোনা। জরুরি পরিসেবার পাশাপাশি বেশ কিছু রিক্সা ভ্যান ও টমটম চলতে দেখা গেছে। তবে গণপরিবহন, দোকানপাট, শপিংমল ও বিপনী বিতান বন্ধ রয়েছে।

মাক্স কারো পকেটে, কারো হাতে, কারো বা ব্যাগে রাখা। থুতনিতেও লাগানো আছে অনেকের। দূর থেকে ভ্রাম্যমাণ আদালত দেখামাত্র তাঁরা ঝটপট মুখে মাস্ক পরতে শুরু করেন। এর পরও অনেকে হাতেনাতে ধরা পড়ে যান। এ জন্য গুনতে হয় তাঁদের জরিমানা।

নওগাঁ এলাকার বিভিন্ন সড়কে অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্দেশ্য ছিল, মাস্ক পরার ক্ষেত্রে সরকারি নির্দেশনার বাস্তবায়নসহ করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরার ব্যাপারে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো। অযথা বাড়ির বাহিরে সড়কে মোটরসাইকেল নিয়ে ঘোড়াফেরা করছেন, তাঁদের কারো ৫০০টাকা আবার কারো ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। এ ছাড়াও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31