IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় ভাঙ্গছে পদ্মার পাড়

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় ভাঙ্গছে পদ্মার পাড়

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছুদিন থেকে পদ্মা মহানন্দা নদীর পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে নদী ভাঙ্গনও অব্যাহত রয়েছে বিভিন্ন উপজেলায়।

এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের তরফা ঘাট এলাকায় মহানন্দা নদীতে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। যা এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সে এলাকায় ভাঙ্গনের ফলে হুমকির মুখে ২২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত আলাতুলি এলাকার রক্ষা প্রকল্প বাঁধ এর শেষ অংশ।

এদিকে শিবগঞ্জ উপজেলার সীমান্ত বর্তী তারাপুর, রামনাথপুর, মনোহরপুর, নামোজগন্নাথপুর, আইউব বিস্বাস পাড়া দোভাগী, বোগলাউড়িসহ কয়েকটি পয়েন্টে প্রায় ৭ কিলোমিটার এলাকা ভাঙ্গনের কবলে পড়েছে। গত কিছুদিন থেকে যা বেড়েই চলেছে। সরেজমিনে এইসব চিত্র দেখা গেছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত ৩ বছরে প্রায় ৮ কিলোমিটার নদী ভেঙ্গেছে এই এলাকায়। এখানে এখন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখে। প্রায় ৫০০ গজের মধ্যে চলে এসেছে নদী। বর্তমানে নদী ভাঙ্গনের ফলে প্রায় ৬টি প্রতিষ্ঠান নদীর ঠিক প্রায় ৫০০ মিটার দুরে অবস্থান করছে। ভাঙন অব্যাহত থাকলে বা জরুরী ব্যবস্থা গ্রহণ না করলে সবই নদীতে বিলীন হয়ে যাবে।

চর জগনাথপুর কারিগরি দাখিল মাদ্রাসা, বাদশা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরহোসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুপুর প্রাথমিক বিদ্যালয়সহ শতশত বাড়িঘর আছে এলাকাটিতে।

এ বিষয়ে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু জানান, দুর্লভপুর ইউনিয়নসহ আশপাশের পদ্মা নদীতে বেশ কয়েক বছর ধরেই ভাঙ্গন অব্যাহত আছে। এ বিষয়ে আমি পরিষদ চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ড, এমনকি বিভাগীয় পর্যায়েও দরখাস্ত দিয়েছি জানিয়েছি নদী ভাঙ্গন ঠেকাতে ও স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করে দিতে।

তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা একবার এসে মাফজোক করে গেলেও এখন পর্যন্ত কোন কাজ বা নদী ভাঙন ঠেকাতে কোন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি।

দূর্লভপুর গ্রামের এনামুল হক নামে স্থানীয় বাসিন্দা জানান, আমাদের এলাকায় নদী ভাঙন ভয়াভহ রুপ ধারণ করেছে। বিগতদিনে চরজগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়, চরহাসানপুর উচ্চ বিদ্যালয়সহ বহু বাড়ি নদীতে বিলিন হয়ে গেছে। এখনই নদী ভাঙন ঠেকাতে না পারলে বিলীন হয়ে যাবে গ্রাম।

এ বিষয়ে রোববার মুঠোফোনে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে, নদী ভাঙন বিষয়ে বিস্তারিত জেনে জানাবেন বলে জানানো হয়।

পদ্মা মহানন্দা নদীর ভাঙন ঠেকাতে এখন প্রয়োজন ভাঙন এলাকা পরিদর্শন করে সঠিকস্থানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। এ ছাড়া ভাঙন ঠেকানো সম্ভব নয়। এলাকাবাসী ভুক্তভোগীসহ সকলের এখন একটাই দাবী অতি দ্রুত নদী ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31