IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে নামেই লকডাউন, খোলা রয়েছে সব ধরণের দোকান পাট

বদলগাছীতে নামেই লকডাউন, খোলা রয়েছে সব ধরণের দোকান পাট

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে চায়ের দোকান থেকে শুরু করে সব ধরনের বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা। এ আবার কেমন লকডাউন, এটা কি লকডাউন না, শুধু নামেই কঠোর লকডাউন, কাগজে আছে লকডাউন বাস্তবে নেই। সব ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক আনাগোনা চলছে। সড়কগুলোতে রয়েছে সাধারণ মানুষের ভিড়। এই চিত্র বদলগাছীর মার্কেট ও বাজার গুলোতে।

জানাযায়, করোনার ভয়াবহ প্রকোপ থেকে দেশের মানুষকে বাঁচাতে ২৩জুলাই থেকে কঠোর লক লকডাউনের ঘোষণা দেন সরকার। তবে কঠোর লকডাউন ঘোষণার পর থেকেই বদলগাছীতে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে।

স্থানীয় লোকজন জানান, লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে বদলগাছী উপজেলার সদও সহ সকল ইউনিয়নের মোড়ের বাজারে বিপণিবিতান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অধিকাংশ মানুষের মুখে নেই কোন মাস্ক। জনগণ অনেকটা স্বাভাবিক নিয়মেই চলছে। চায়ের দোকানে চলছে আড্ডা। প্রশাসনের দুর্বল নজরদারির কারণে এখানে লকডাউন কঠোরভাবে কার্যকর হচ্ছে না। ১জুলাই থেকে যে কঠোর লকডাউনে পালন হয়েছে তাতে প্রশাসনের নজরদারি ছিল কিন্তু ২৩ জুলাই থেকে যে লকডাউনের চিএটি সম্পন্ন আলাদা। এ যেন দিন আর রাতের মতো।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বদলগাছীর আটটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, উপজেলার সদরের সাহেব বাজার, ডাকবাংলো মোড়, চারমাথার মার্কেট, হাটখোলা বাজার, ব্রীজ মোড় ও আধাইপুর ইউনিয়ন পরিষদ সামনের বাজার, ভান্ডার পুর চারমাথা, কোলা বাজার, দ্বীপগঞ্জ মোড়, পারসোমবারী বাজার, বালুভড়া বাজার, কেশাইল মোড়, খলশী মোড়, মির্জাপুর মোড়, কোমাড়পুর মোড়, গোবরচাপা বাজার, পাহাড় পুড় বাজারসহ সকল মোড়ের বাজারে খোলা ও জনগণের ভিড়। উপজেলার প্রতিটি সড়কে ছিল রিকশা ও অটোরিকশা, সি এন জি, ভ্যানের দৌরাত্ম্য।

উপজেলার সাহেব বাজারের এলাকায় কয়েকজন বলেন, বদলগাছীতে কোথাও কার্যকর কঠোর লকডাউন নেই। দোকানপাট রয়েছে সব খোলা। যানবাহন চলছে। প্রশাসনের কোনো নজরদারি নেই। শুধু বন্ধ সরকারি অফিস-আদালত। সরকার একদিকে কঠোর লকডাউনের কথা বলছে। কিন্তু সবকিছু চলছে আগের নিয়মে। এ কঠোর লকডাউনে হাঁসি-তামাশায় পরিণত হয়েছে।

বদলগাছী বাজারের কাপড় বিক্রির দোকানে গিয়ে ক্রেতাদের ভিড় দেখা যায়। মুখে মাস্ক ছাড়াই ক্রেতাদের সঙ্গে কথা বলছেন এক বিক্রেতা। এ সময় সাহিনা বেগম নামের এক ক্রেতা বলেন, কঠোর লকডাউনে দোকান পাট বন্ধ ছিল তাই বাড়ি থেকে বের হতে পারিনি। এখন তো সকল কিছুই খোলা তাই নিজের ও মেয়েদের জন্য কিছু জামাকাপড় কিনতে এসেছি।

তিনি আরো বলেন, কঠোর লকডাউনের ব্যাপারে শুনেছি কিন্তু এখনতো দেখছি সব ধরণের দোকানপাট খোলা লকডাউন বলে মনেই হচ্ছেনা।

একই অবস্থা ছিল আসবাব, প্লাস্টিক পণ্য, সোনাসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে।

এ সময় কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রশাসনের পক্ষ থেকে দোকান বন্ধের জন্য চাপ নেই শুধু উপজেলা নির্বাহী অফিসার এর গাড়ি কে খেয়াল করছি তিনি আসলে জরিমানা করেন। আর ব্যবসা বন্ধ রাখলে লোকসান গুনতে হবে। তাই সব দোকান খোলা রয়েছে।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কানিজ ফরহানা জানান, ‘আমরা আমাদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে সর্বাত্মক লকডাউন পালনের জন্য অবহিত করেছি। তবে মানুষের মধ্যে কিছুটা উদাসীনতা রয়েছে। এখন তো কেউ ঘরেই থাকছেই না এ ভাবে চললে সামনে আরো করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে যাবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন এর সাথে কথা বললে তিনি বলেন, সেনাবাহিনীতো টহলে আছে। বিষয়টি আমি দেখছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31