ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছে।
শনিবার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের স্কুলপাড়ার শুকুর উদ্দিনের চৌধুরীর মেয়ে আমেনা খাতুন নিশা (২১) পিঠালু গাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, শনিবার সকাল ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির একটি জলাশয়ের পাশে পিঠালু গাছে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news