IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> কোলা হাটে রশিদ ছাড়ায় খাস আদায়, বিক্রেতাদের কাছে নেওয়া হচ্ছে মণে ২ কেজি করে ধলতা

কোলা হাটে রশিদ ছাড়ায় খাস আদায়, বিক্রেতাদের কাছে নেওয়া হচ্ছে মণে ২ কেজি করে ধলতা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার কোলা হাটে কৃষকদের নিকট থেকে মণে ২ কেজি করে ধলতা নিয়ে রশিদ ছাড়ায় খাস আদায়ের অভিযোগ এলাকার কৃষকদের।

উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খাঁন জানান, ১৪২৬ বঙ্গাব্দে কোলা হটের ইজারাদার ফেরদৌস সরদার কোল হাটের উপর একটি রিট করেন। স্থগিতাদেশের পর হতে কোলা হাটটি উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক লোক নিয়োগ করে তাদের মাধ্যমে খাস আদায় করে। গত ২৭/৭/২১ ইং তারিখ থেকে উপজেলা চেয়াম্যান ছামছুল আলম খাঁনের প্রচেষ্টায় উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন আওয়ামী লীগের কতিপয় ব্যক্তিদের মাধ্যমে কোলা হাটটি খাস আদায় করছেন।

শুক্রবার (০৬ জুলাই) তারিখ সরেজমিনে কোলা হাটে গিয়ে মা ট্রেডার্স, মেসার্স ছালাম ট্রেডার্স, মের্সাস মাহিয়া ট্রেডার্স সহ অন্যান্য ক্রেতারা কৃষকদের নিকট থেকে পোটল, বেগুন, কাঁচা মরিচসহ অন্যান্য সবজি প্রতি মণে ২ কেজি ধলতা অর্থাৎ ৪২ কেজিতে মন হিসেবে ক্রয় করার পাশাপাশি মন প্রতি ২০ টাকা করে খাজনা কেটে রেখে রশিদ না দিয়ে কৃষকদের মূল্য পরিশোধ করছেন।

হিরনসহ প্রায় অর্ধশতাধিক কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাথার ঘাম পায়ে ফেলে অতি কষ্ট ও অর্থ ব্যয় করে ফসল উৎপাদন করে মণ প্রতি ২ কেজি করে ধলতা অথবা ৪২ কেজিতে মণ দিতে হয় হাটে। এবং মণ প্রতি ২০ টাকা করে দিতে হচ্ছে খাজনা। এতে করে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে এ অবস্থা দেখার বা প্রতিকার করার কেউ নেয়।

কাঁচা মরিচ বিক্রেতা কতিপয় কৃষকরা বলেন, ২ কেজি করে ধলতা বা ৪২ কেজিতে মণ হিসেবে ক্রেতা/ব্যাপারীরা ক্রয় করেন আমাদের কাঁচা মরিচ। এবং প্রতি কেজিতে ১ (এক) টাকা করে খাজনা কেটে রেখে ক্রেতারা। তারা তাদের কাছে মরিচের খাজনা পরিশোধ করলেও খাজনার রশিদ দেওয়া হয় না এ কেমন অবিচার। এমন অবিচারের প্রতিকার কবে হবে এ প্রশ্ন করেন ঐ কৃষকরা।

অপরদিকে, মা ট্রেডাসের প্রোঃ আলমগীর হোসেন বাবু , মেসার্স ছালাম ট্রেডার্স এর প্রোঃ বিপ্লব হোসেন, মেসার্স মাহিয়া ট্রেডার্সের প্রোঃ মিলন হোসেন, মেসার্স মায়ের দোয়া ভান্ডার এর প্রোঃ আজমসহ আন্যান্য ক্রয়কারীদের সাথে এ বিষয়ে কথা বললে তারা বলেন, ১০৫ কেজির বস্তা প্রতি ৫০ টাকা করে রশিদ ছাড়ায় খাজনা দিয়ে থাকেন এবং বিক্রেতাদের নিকট থেকে মণ প্রতি ২০ টাকা করে কেটে রাখা খাজনার টাকা আদায়কারীরা রশিদ না দিয়ে নিয়ে থাকেন।

প্রতি মণে ২ কেজি করে ধলতা কেন আপনারা কৃষকদের কাছ থেকে নেন বলে প্রশ্ন করলে তারা বলেন, ধলতা নেওয়ার নিয়ম সর্বত্রই রয়েছে তাই তারাও নেয়।

খাস আদায়কারী আধাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামছুল আলম ও অর্জুন নামের দুই ব্যক্তির সঙ্গে এ বিষয়ে কথা বললে তারা বিক্রেতা ও ক্রেতাদের রশিদ দেন বলে জানিয়ে বলেন, মণে ২ কেজি ধলতা বা ৪২ কেজিতে মণ আগে থেকেই এই নিয়মে ধলতা নেওয়া হয়ে থাকে। তাই ঐ নিয়মই রয়েছে।

খাস আদায়ের সময় সরকারী লোক থাকার কথা তারা কেন থাকেন না এমন প্রশ্নের জবাবে তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন তাদের যেভাবে বলেছেন তারা সেইভাবে আদায় করে তাকে টাকা জমা দেন।

এবিয়য়ে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সঙ্গে কথা বললে তিনি উক্ত হাটের খাজনা আদায়কারীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031