IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> অর্থের অভাবে চিকিৎসা হচ্ছেনা ক্যান্সারে আক্রান্ত শিশু তালহার

অর্থের অভাবে চিকিৎসা হচ্ছেনা ক্যান্সারে আক্রান্ত শিশু তালহার

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : বিনা খাতুন, বয়স মাত্র ২৭ বছর, স্বপ্ন দিখেছিল একটি সুন্দর সংসারের, কিন্তু তা আর হয়ে ওঠেনে । গত ২০১৬ সালে প্রেম করে বিয়ে করেন টাঙ্গাইল জেলার উপজেলার গ্রামের রাসেলকে। পেশার একজন সিএনজি চালক। ভালই চলে সংসার এই মাঝে ঘরে আসে একটি ফুটফুটে সন্তান। সন্তানকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার উদয়নগর গ্রামে বাবা জাকির হোসেনের বাড়ি বেড়াতে আসে বিনা। তার পর থেকে রাসেল আর কোন খোজ খবর নেয়নি স্ত্রী ও সন্ত্রানের। বিনা কয়েকবার রাসেলকে ফোন করলেও তার ব্যবহারিত ফোনটি ধরেছে অন্যজন। এ অবস্থায় বিনার বেচে থাকার একমাত্র অবলম্বন শিশু সন্তান আবু তালহা। শিশুটির বয়স যখন মাত্র দেড় বছর তখন হঠাৎ চোখের ব্যাথা শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরামর্শ অনুযায়ী ঔষুধ খাওয়াতে থাকে তালহাকে কিন্তু সমস্যাটি বেরে যায় কয়েকগুন। অবস্থা বেগতিত হলে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া পরামর্শ দেয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। রামেকে চিকিৎসা করতে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। এ রোগের খবর শুনতে পরিবারে মাঝে নেমে আসে অন্ধকারের ছাপ। তালহার মা, ও নানা-নারীর পক্ষে এ রোগের চিকিৎসা করা অসম্ভব হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীসহ দেশ-বিদেশের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন অসহায় পরিবারটি।

তালহার মা বিনা খাতুন জানান, ছেলের দেড় বছর বয়স থেকে এ রোগের লক্ষন শুরু হয়। চোখের ব্যথা শুরু হয়ে আস্তে আস্তে বেড়ে যেতে থাকে। স্থানীয় ডাক্তারে কাছে চিকিৎসা করানো হয়। কোন সুফল না পেয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার ডাক্তাররা ছেলেকে দেখে বিভিন্ন ধরনের টেস্ট করতে দেয়। পরে টেস্টের রেজাল্ট দেখে তাকে ডাক্তাররা জানায় তালহা ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে । সে সময় ডাক্তারের পরামর্শে ওষুধপাতি খাওয়ানো হলেও ভাল হচ্ছিলনা তালহা। খরচ হচ্ছিল ব্যয়বহুল।

তিনি আরও জানান, গত ২ মাস থেকে ছেলের অসুখ বেড়ে যেতে থাকলে আবারও তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তাররা ক্যান্সারে আক্রান্ত ছেলের অবস্থা দেখে ভাল না বলে। কিন্তু মা হয়ে থেমে থাকতে পারছিনা। সন্তানের আর্তনাদ শুনে দ্বারে-দ্বারে,পথে-পথে ঘুরছি ভাল চিকিৎসার করার জন্য। রোগে আক্রান্ত তালহা স্বাভাবিক ভাবে চোখে দেখতে পারছেনা। ২ মাস আগে তার ডান পাশের চোখের মণি নষ্ট হয়ে গেছে। ১৫দিন পর আরেকটি চোখ নষ্ট হয়ে গেছে। প্রতিদিন ছেলের জন্য চারশত টাকা খরচ লাগছে। কি করে এই খরচ চালাবো? সেই দুশ্চিন্তায় আমার দিন পার হচ্ছে।

যদি কোন সহ্নদবান ব্যক্তি সহযোগিতা হাত বাড়তে চান, তাহলে নিচে বিকাশ পার্সোনাল নম্বর: আবু তালহার মামা (জাহান আলী)- ০১৭৪৯৫৩০৪২০।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31