IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> শিবগঞ্জে পদ্মার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, হুমকিতে ৬ এলাকা

শিবগঞ্জে পদ্মার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, হুমকিতে ৬ এলাকা

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : পদ্মার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, পানিবন্দি ২ গ্রামের মানুষ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আষাঢ়ের বর্ষণে ক্রমশই বেড়ে চলেছে পদ্মা নদীর পানি। অন্যদিকে পানিবন্দি হয়ে পড়েছেন নামো জগন্নাথপুর ও চর জগন্নাথপুর এ দুই গ্রামের মানুষ।

এদিকে জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, কয়েক দিনের মধ্যে এখানে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর এলাকার বাসিন্দা আ. আওয়াল জানান, আষাঢ়ের বর্ষণের কারণে পানি দ্রুত বাড়ছে। এসময়ে নদী তেমন না ভাঙলেও পানি কমার সময় ভাঙন তীব্র আকার ধারণ করবে।
রামনাথপুর এলাকার বজলুর রশিদ জানান, প্রতিদিনই পদ্মায় পানি বাড়ছে। নামো জগন্নাথপুর, আর চর জগন্নাথপুর এলাকার লোকেরা এখন পানিবন্দি।

তিনি জানান, গত ৪ বছরে হাজার হাজার বিঘা জমি পদ্মার গর্ভে বিলীন হয়েছে। প্রতিবছর নদী ভাঙন দেখতে সরকারি লোকজন আসে, কিন্তু বাঁধ আর নির্মাণ হয়না।

নামো জগন্নাথপুর এলাকার বাসিন্দা শাহ আলম জানান, বাদশাহ পাড়া, পন্ডিত পাড়া, দোভাগী, মনোহরপুর, ঠুঠা পাড়া, রামনাথপুর এ ৬টি এলাকা সবচেয়ে বেশি হুমকিতে রয়েছে।

ওই এলাকার আরেক বাসিন্দা নাজমুল হোসের সোহেল জানান, প্রতি বছর বন্যার পানি বৃদ্ধি পেলেই নামো জগন্নাথপুরের অধিকাংশ রাস্তা বন্যার পানিতে তলিয়ে যায়। ফলে রাস্তাগুলো চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। মানুষ তখন আরও দুর্ভোগে পড়ে। স্থানীয় জন-প্রতিনিধিরা পরিদর্শন করে যায়, কিন্তু কাজ করে দেয় না।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডেরউপ-সহকারি প্রকৌশলী আবদুল্লাহ আল শরীফ জানান, পদ্মা নদীতে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে দশমিক ৩ সেন্টিমিটার। বর্তমানে পদ্মায় পানি আছে ২১ দশমিক ৫৬ সেন্টিমিটার। বিপৎসীমা ধরা হয়েছে ২২ দশমিক ৫০ সেন্টিমিটার। আর মাত্র দশমিক ৯৪ সেন্টিমিটার পানি বাড়লে পদ্মা তার বিপৎসীমা অতিক্রম করবে।

তিনি আরও জানান, ওই সব এলাকা নিচু হওয়ায় হালকা বর্ষণে রাস্তাঘাট বসত বাড়ি ডুবে যায়। গত ২ দিন আগে ওই এলাকায় জিও ব্যাগ পাঠানো হয়েছে। যেসব স্থান দ্রুত ভাঙছে, ওই স্থানে জরুরীভাবে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। আজ (বৃহস্পতিবার) থেকেই কাজ শুরু হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031