IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> সান্তাহারে অবৈধ দখলে রেলের কোয়ার্টারগুলো

সান্তাহারে অবৈধ দখলে রেলের কোয়ার্টারগুলো

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : ঐতিহ্যবাহী জংশন স্টেশন বগুড়ার সান্তাহার। এখানে রেলওয়েতে চাকরিরত কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য বেশ কিছু সরকারি রেলওয়ে কোয়ার্টার আছে। কিন্তু সেসব রেল কোয়ার্টারের ৮০ শতাংশই (ভাগ) অবৈধভাবে দখলে চলে গেছে। অবৈধ দখল হওয়া সত্বেও আজ পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে বছরের পর বছর এসব কোয়ার্টার সরকারের বেদখলেই থেকে গেছে।

জানা যায়, সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় সর্বমোট ৮৭৪টি কোয়ার্টার রয়েছে। এর মধ্যে ১৫২টি বৈধ, ৩২ টি পরিত্যক্ত এবং বাকি ৬৯০ টি দখল করে রেখেছেন অবৈধ দখলদাররা। এসব কোয়ার্টারগুলো ১ কক্ষ, ২কক্ষসহ বিভিন্ন ধরনের হয়ে থাকে। আবার পরিত্যক্ত ৩২টি কোয়ার্টার থাকলেও সেগুলোর কোন হদিস নেই। যদিও বা হদিস পাওয়া যায় তাহলে দেখা যায় সেখানে কেউ দখল নিয়ে অবৈধভাবে ঘর তৈরি করে বসবাস করছেন। আর সেখান থেকে ফায়দা লুটছেন সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা-কর্মচারীরা। নিয়ম মোতাবেক সরকারি এসব কোয়ার্টারে রেলওয়ের চাকরিতে কর্মরত অবস্থায় কর্মকর্তা কর্মচারীরা বসবাস করতে পারেন। চাকরি থেকে অবসরে চলে যাওয়ার পর সরকারকে ওই সকল কোয়ার্টার ছেড়ে দিতে হয়।

কিন্তু অনেকে চাকরি থেকে অবসরে যাওয়ার পরেও অবৈধভাবে ভোগ দখল করে আছেন। আবার অনেকে কোয়ার্টার ছেড়ে দিয়ে অন্যত্রে চলে গেলে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে সেটা দখলে নিচ্ছেন স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা। পরে ওই কোয়ার্টার বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে। ধরণ অনুযায়ী প্রতিটি বাসা ৬০ হাজার থেকে ১ লাখ টাকায় বিক্রি হয়। যে কারনে রেল বিভাগে চাকরি না করেও এসব রেল কোয়ার্টারে বসবাস করতে পারছেন বিভিন্ন পেশাজীবির লোকেরা। অথচ রেলের কর্মকর্তা কর্মচারীরা যদি এসব বাসায় থাকেন তাহলে রেলকর্তৃপক্ষ সেসব রেল স্টাফদের কাছ থেকে ভাড়া আদায় করতে পারবেন। এবং সরকারও বড় রাজস্ব পাবে। কিন্তু কিছু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে সরকার হারাচ্ছে রাজস্ব।

সরজমিন গিয়ে দেখা যায়, ইয়ার্ড কলোনি, লোকো পূর্ব ও পশ্চিম কলোনি, সাহেবপাড়া, বাবুপাড়া, স্টেশন কলোনি, হাসপাতাল কলোনি, চা-বাগান কলোনী এসব এলাকায় রেলওয়ের কোয়ার্টার অবৈধভাবে দখল করে রেখেছেন সরকারি অবসর প্রাপ্ত চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, চিকিৎসক, ব্যবসায়ী। দখলদাররা কর্তৃপক্ষকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বছরের পর বছর বসবাস করে আসছেন। আবার অনেকে কোয়ার্টারের জায়গায় জ্বালানি কাঠ, খড়ের পালা দিয়ে দখল করে রেখেছেন। কেউ আবার আরাম আয়েশের জন্য কোয়ার্টারে লাগিয়েছেন এয়ারকন্ডিশন (এসি)। অবৈধ দখলে থেকেও যেন রাজকীয় বসবাস। মনে হয় যেন পৈতৃক সম্পদ। দেখার যেন কেউ নাই। তবে রেল কর্তৃপক্ষ চাইলে এই সব কোয়ার্টার উদ্ধারসহ অবৈধ দখলদারদের স্থায়ী ভাবে উচ্ছেদ করতে পারেন।

কিন্তু স্থানীয় রেলওয়ের সংশ্লিষ্টরা দেখেও দিনের পর দিন নিরব ভূমিকা পালন করে আসছেন। যখন সরিষার মধ্যেই ভূত তাহলে উদ্ধার করবে কিভাবে? এমনটায় বলছেন সচেতন মহল। ফলে অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারীদের কারণে বছরের পর বছর এসব রেল কোয়ার্টার বেদখলেই থেকে যাচ্ছে। তাই সচেতন মহল রেলওয়ের অবৈধ দখলে থাকা এসব কোয়ার্টার স্থায়ীভাবে উচ্ছেদের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ভাড়া বাসায় কতদিন থাকবো। এখানে সুযোগ বুঝে টাকা দিয়ে একটা রেলওয়ের কোয়ার্টার দখল পেয়েছি। দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। অনেকেই এভাবে বসবাস করছেন।

রেলওয়ের কোয়ার্টার অবৈধ দখলের বিষয়ে করণীয় কি জানতে চাইলে সান্তাহার রেলওেয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন বলেন, এটা অনেক আগে থেকে হয়ে আসছে। দখলদারদের অনেক বার নোটিশ করা হয়েছে কেউ দখল ছাড়েনা। আমরা উর্ধ্বতন কর্মকর্তাকে বলেছি তারা বিষয়টি দেখবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31