IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বন্ধ সুগার মিলে সুদিন ফেরাতে নতুন পরিকল্পনা

বন্ধ সুগার মিলে সুদিন ফেরাতে নতুন পরিকল্পনা

ধূমকেতু প্রতিবেদক, রংপুর : রংপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিল ১৯৬৪ সালে ১১১ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। গড়ে ওঠার তিন বছরের মধ্যে মিলটিতে উৎপাদন শুরু হবার পর লাভে থাকলেও ২০০০ সালের পর থেকে টানা লোকসান মুখে পড়ে মিলটি। গত দশ মাড়াই মৌসুমে প্রায় ৩৬৫ কোটি টাকা লোকসানের পর শিল্প, বাণিজ্য, অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে তদন্ত কমিটি মিলটির মাড়াই কার্যক্রম বন্ধের সুপারিশ করে। এরপর গত বছরের ডিসেম্বরে ২০২০-২১ মাড়াই মৌসুমে মিলের কার্যক্রম বন্ধ করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।

বন্ধের ৮ মাস পর লোকসান কাটাতে মিলের পড়ে থাকা জমিতে নতুন করে বিনিয়োগের মাধ্যমে মিলকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত করতে বেশ কিছু পরিকল্পনার প্রস্তাবনা দিয়েছে মিল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের নেয়া পরিকল্পনার মধ্যে অন্যতম একটি হচ্ছে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন। কৃষিপ্রধান এই অঞ্চলে উৎপাদিত আলু দিয়েই গড়ে তোলা যাবে পটেটো চিপস তৈরীর কারখানা, ছোট আকারের চকলেট তৈরীর কারখানা, ভূট্টা ব্যবহার করে হাঁস-মুরগি, মৎস্য ও গবাদিপশুর খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং চাহিদার শীর্ষে থাকা এই অঞ্চলের উৎপাদিত হাড়িভাঙ্গা আমের জুস তৈরীর কারখানা। এছাড়া এই এলাকায় আলুর ব্যপক চাষ হওয়ায় তা সংরক্ষণে একটি কোল্ড স্টোরেজ স্থাপন করা।

এই অঞ্চলের পানির হার্ডনেস অনেক কম হওয়ায় মিনারেল ওয়াটার প্ল্যান্ট নির্মাণ এবং মিলের আয় বাড়াতে গোডাউন ও দোকান নির্মান করে ভাড়া দেয়ার পরিকল্পনার চিন্তা কর্তৃপক্ষের। ফিলিং স্টেশন ও এলপিজি স্টেশন নির্মাণের পরিকল্পনার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে এবং বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক বিনোদন কেন্দ্র ও রিসোর্ট নির্মাণের প্রস্তাবনা রয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে মিলের কার্যক্রম চালু করা হলে শ্রমিক-কর্মচারী ও মিলনির্ভর এ অঞ্চলের হাজারো মানুষের সুদিন ফিরবে।আর নতুন এ সকল শিল্প কারখানায় নতুন আরো কর্মসংস্থান সৃষ্টি হবে।

শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান জানান, মিলের কার্যক্রম বন্ধ হবার পর ৫ মাস থেকে বেতন-ভাতা বন্ধ। এতে শ্রমিক-কর্মচারীদের জীবন দূর্বিষহ হয়ে উঠেছে। বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে মিলের মাড়াই কার্যক্রম চালুর আহবান জানান তিনি।

এদিকে মাড়াই স্থগিতকৃত মিল চালুকরণ ও চলমান পরিস্থিতিতে মিলের শ্রমিক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

এসময় তিনি বলেন,দেশের চিনিকলগুলোতে উৎপাদিত খাঁটি ও অর্গানিক চিনির চাহিদা বাহিরের দেশে আকাশচুম্বী। বর্তমান চিনিকলের মেশিনগুলোর উৎপাদনক্ষমতা কমে গেলে সরকার সেগুলোর আধুনিকীকরণ করছে না কেন, শিল্প-কারখানা বন্ধ করা হচ্ছে কার স্বার্থে? জনগণের জীবিকা বন্ধ না করে ভর্তুকি দিয়ে হলেও সুগারমিলগুলো চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শ্যামপুর সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আহসান হাবিব জানান, লোকসানে থাকা মিলকে লাভজনক করতে আমরা বেশকিছু পরিকল্পনার প্রস্তাবনা দিয়েছি। এতে মিলটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে। মিলটিকে চালু করতে এসব পরিকল্পনার সম্ভাব্যতা যাচাই করে পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31