ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে “জিয়া সাইবার ফোর্স” এর নবগঠিত কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার স্থানীয় চৌধুরী মিলে সংগঠনের আত্রাই উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএম রেজাউল ইসলাম রেজু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি রুহুল আমিন মুক্তার।
আরও বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ আব্দুল জলিল চকলেট, নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক আরিফুল হক রানা, আত্রাই থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, তছলিম উদ্দিন, আব্দুল মান্নান সরদার, যুবদল নেতা একরামুলবারী রঞ্জু, খোরশেদ আলম, আশরাফুল ইসলাম লিটন প্রমুখ।


