IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে উপবৃত্তির নামে ভুয়া এসএমএস

নন্দীগ্রামে উপবৃত্তির নামে ভুয়া এসএমএস

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে উপবৃত্তি টাকা দেওয়া হবে এমন তথ্য দিয়ে অনেকের মোবাইল ফোন নম্বরে ভুয়া মেসেজ (এসএমএস) পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর পৌর এলাকার জুথী রানীর মোবাইল ফোনে এমন একটি মেসেজ (এসএমএস) এসেছে।

তাতে লেখা আছে প্রিয় স্টুডেন্ট, তোমাদের উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে ৪২০০ টাকা। যোগাযোগ: ০১৮১৯১৩৭২৫২। ওই মেসেজ (এসএমএস) টি পাঠানো হয় ০১৮৩১৮৩৮০৫৩ নম্বর থেকে।

শুক্রবার ১০ সেপ্টেম্বর যোগাযোগের এই ০১৮১৯১৩৭২৫২ নম্বরে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। তাছাড়া যে নম্বর থেকে মেসেজ (এসএমএস) এসেছে ওই নম্বরে একাধিকবার কল করলে সেটিও বন্ধ পাওয়া যায়।

জানা গেছে, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা যাদের ব্যাংক হিসাব দেওয়া আছে তাদের উপবৃত্তি টাকা সরাসরি ব্যাংক হিসাবে জমা হয়। আর যাদের ব্যাংক হিসাব নেই তাদের টাকা বিভিন্ন মোবাইল ফিনান্সিয়াল সেবা (বিকাশ, নগদ, রকেট) ইত্যাদি ব্যবহার করে পাঠানো হয়। সরাসরি কোন মোবাইল নম্বর থেকে এভাবে কল বা এসএমএস পাঠিয়ে দেওয়া হয় না।

পৌর এলাকার কুবির চন্দ্র জানান, এমন মেসেজ (এসএমএস) আমার মোবাইল ফোনে এসেছিল। তবে নম্বর আলাদা ছিল। পরে আমি জেনেছি এমন এসএমএস অনেকের মোবাইল ফোনে এসেছে।

নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম জানান, এমন মেসেজ (এসএমএসের) কথা শুনেছি। আমার মনে হয় প্রতারণার উদ্দেশ্যেই এমন মেসেজ (এসএমএস) পাঠানো হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার বলেন, এগুলো ভুয়া এসএমএস। যাদের টাকা আসবে এমনিতেই চলে আসবে। কোন ধরনের মেসেজ (এসএমএস) পাঠানো হবে না। এ ধরনের এসএমএসের খপ্পরে পড়ে প্রতারিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31