IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> সাপাহারে দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরীতে ব্যস্ত কারীগররা

সাপাহারে দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরীতে ব্যস্ত কারীগররা

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নওগাঁর সাপাহারে চলছে প্রতিমা তৈরীর কাজ। দূর্গাপূজার আরো বেশ কিছুদিন বাঁকী থাকলেও প্রতিমা তৈরীতে কোন অবহেলা নেই উপজেলার হিন্দু ধর্মবলম্বীদের মাঝে। এ যেন দুর্গোৎসবের আগেই মহোৎসবের আমেজ!

চলতি বছরে এই উপজেলায় মোট ১৭টি মন্দিরে উদযাপন হতে চলেছে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা। উপজেলা সদরে অবস্থিত প্রায় প্রতিটি মন্দিরেই চলছে প্রতিমা তৈরীর উৎসব। বিভিন্ন এলাকা থেকে এসেছেন মৃৎশিল্পীরা। মনের মাধুরী মিশিয়ে তৈরী করছেন মা দূর্গার প্রতিমা। গত বছরে করোনার প্রভাব থাকার ফলে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে দুর্গোৎসব। কিন্তু চলতি বছরে করোনার প্রভাব তেমন না থাকার ফলে দূর্গোৎসব অন্যান্য বছরের আনন্দ মুখর পরিবেশে পালিত হবে বলে জানান অনেকেই।

সরেজমিনে উপজেলার পালপাড়া, সাহাপাড়া, মানিকুড়া, তিলনা মন্দিরগুলো ঘুরে দেখা গেছে, এবছরে অনেক আগাম প্রতিমা তৈরীর কাজ করছেন মন্দির কমিটির সদস্যরা। বর্তমান সময়ে তেমন কারিগর সংকট না থাকলেও যত তাড়াতাড়ি সম্ভব প্রতিমা তৈরী করে নিচ্ছেন মন্দির কমিটির সদস্যরা।

মৃৎশিল্পীদে কৈলাস ও গয়ার সাথে কথা হলে তারা জানান, বিভিন্ন জায়গায় রেডিমেড দূর্গা প্রতিমা বিক্রয় হয়। কিন্তু এদিক থেকে সাপাহার উপজেলা একদম ব্যতিক্রম। এই অঞ্চলে প্রতিটি মন্দিরেই প্রতিমা বানানো হয়। এবছরে বিভিন্ন স্থানে সর্বনি¤œ ৩ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা মূল্যে প্রতিমার অর্ডার পেয়েছেন বলেও জানান তারা। এছাড়াও অনেকে চাহিদা অনুযায়ী এসব প্রতিমার তৈরীর অর্ডার দেন।

মানিকুড়া কবিরাজ পাড়া পূজা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ নিশিকান্ত দেবনাথ বলেন, চলতি বছরে স্থানীয় কারিগর দ্বারা প্রতিমা তৈরীর কাজ চলছে। যে কোন মূহুর্তে কারিগর সংকটে পড়তে হতে পারে বলে যত দ্রুত সম্ভব প্রতিমা তৈরী নিয়ে ব্যাস্ত সময় পার করছেন স্থানীয় মন্দির কমিটির সদস্যরা।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক জগন্নাথ দেবনাথ বলেন, বর্তমানে সাপাহার উপজেলায় ১৭টি পূজা মন্ডপে পূজা উদযাপন হবে। এবছরে করোনার তেমন প্রভাব না থাকার ফলে উৎসবের কোন ঘাটতি হবেনা । তবে কারিগর সংকট পড়ার আগে প্রতিমা তৈরী করে নিচ্ছেন হিন্দু ধর্মের লোকেরা।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, চলতি বছরে এই উপজেলায় মোট ১৭টি মন্দিরে দুর্গা পূজা উদযাপন হবে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা তৈরীর কার্যক্রম চলছে। এছাড়াও প্রশাসনিক দিক থেকে সকল প্রকার সহযোগীতা অব্যহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031