ধূমকেতু প্রতিবেদক, লালপুর : “গতিসীমা মেনে চলি-সড়ক দূর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ পালিত হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই লালপুর শাখার সভাপতি আব্দুল মোতালেব রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটনের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি।
বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার।
অনুষ্ঠানে আব্দুর রশিদ মাষ্টারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


