ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র্যাব-৫ এর অভিযানে ৩টি ওয়ান শুটারগানসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার (২২আগষ্ট) রাত সাড়ে ৮টার সময় উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুরস্থ মূসা মার্চেন্টের মুরগীর ফার্মের সামনের ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ওই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে ৩টি ওয়ান শুটারগানসহ উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জগত গ্রামের আব্দুল লতিফের ছেলে মিঠন মিয়া (২৪) কে হাতেনাতে আটক করা হয় ওই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র্যাব-৫ বিষয়টি নিশ্চিত করেছে।


