ধূমকেতু প্রতিবেদক, শার্শা : যশোরের শার্শা উপজেলার ৬নং গোগা ইউনিয়নে নৌকার দলীয় মনোনয়ন প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদকে দলীয় নৌকা প্রার্থী ঘোষণা দেওয়ার পর তার ক্যাডারদের সন্ত্রাসী হামলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী তবিবর রহমান মেম্বারের সমর্থকদের উপর সন্ত্রাসী হামলা করে। এতে তবি মেম্বারের ২৫ জন কর্মী সমর্থক গুরুতর আহত হন।
শনিবার সকালে ইউপি সদস্য তবিবর রহমান ঢাকা থেকে বাগআঁচড়ায় ফিরলে তাকে আনতে তার সমর্থকেরা গোগা বাজার অতিক্রম করা কালীন বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আব্দুর রশিদের সন্ত্রাসী বাহিনী তাদের উপর অতর্কিত হামলা করেন। এই হামলায় আহতদের মধ্যে ১৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এদের ভিতর ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কতর্ব্যরত চিকিৎসক।
এলাকাবাসীরা বলেন, চেয়ারম্যান প্রার্থীতাকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বী ও উত্তেজনা বিরাজ করছিল। তারই ধারাবাহিতায় ২২ অক্টোবর নৌকার চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা হলে, দলীয় মনোনয়ন পাওয়া আব্দুর রশিদ চেয়ারম্যানের সমর্থক ও সন্ত্রাসীরা তবিবর মেম্বারের লোকজনের উপর এই হামলার পরিকল্পনা মোতাবেক তবি মেম্বার ঢাকা থেকে গোগা ইউনিয়নের ভুলোট গ্রামের তার নিজ বাড়ীতে ফেরার পথে গোগা বাজার পৌছালে চেয়ারম্যান আব্দুর রশিদের প্রায় ৮০ থেকে ১০০ জন দেশীয় অস্ত্রসস্ত্রসহ তাদের উপর হামলা চালায়।
সন্ত্রাসী হামলার বিষয়ে তবিবর রহমান মেম্বার বলেন, অত্র ইউনিয়নে আব্দুর রশিদের কোন জনপ্রিয়তা নেই। আমি নমিনেশন না পাওয়ায় সে আমার কর্মীদের উপর হামলা করে এলাকায় ত্রাস সৃষ্টি করে ভোট করতে চাইছে। আমি এ ঘটনায় এমপি শেখ আফিল উদ্দিন সহ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক জড়িতদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।
এবিষয়ে প্রত্যক্ষদর্শী ও আহত লিয়াকত, শহিদুল, কাসেম সহ কয়েকজন বলেন, এই সন্ত্রাসী হামলার মূলহোতা ছিলো আব্দল রশিদ চেয়ারম্যানের তিন ছেলে সম্রাট, সুমন, অমিত সহ মিজান, কুদ্দুস, ওহাব, জসিম, ফারুক, নাজিম, মাহাবুর, সবুজ, সান্টু, আলা, মনির, ইব্রাহীম, কামাল, দেলোয়ার, রায়হান, হায়দার, ইদ্রিস, ফরজ, আহাদ সহ আরও অনেকে।
এবিষয়ে শার্শা থানার ওসি বদরুল আলম খান হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার বিষয়টি মুঠোফোনে জেনেছি, ঘঠনাস্থলে টহল পুলিশ পাঠানো হয়েছে। তবে এবিষয়ে শনিবার রাত ৯ টা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।
এবিষয়ে চেয়ারম্যান আব্দুর রশিদের কাছে সন্ধার পর ফোন দিলে তিনি বলেন, আমি এই মাত্র ঢাকা থেকে এলাকায় এসেছি। মারামারির ঘটনাটি আমি শুনেছি। ঘটনার সাথে কে বা কারা জড়িত আমার জানা নেই। হামলার ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।


