IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহতবাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশে
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> মরিচাডাঙ্গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নেসকোর পোলগুলো

মরিচাডাঙ্গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নেসকোর পোলগুলো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : দীর্ঘদিনের মরচে ধরা বৈদ্যুতিক পোল। তার উপর হেলে আছে একদিকে। একটি-দুটি নয় অন্তত ২০টির অধিক বৈদ্যুতিক পোল ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এসব ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক পোল ও তারের নিচে রয়েছে কৃষিজমি, পুকুর, রাস্তা ও বাগান। এতে আতঙ্কে রয়েছে কয়েকশ বিঘা ফসলি জমির কৃষকরা। তারা বলছেন, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর-রহনপুর সড়কের পাশে মরিচাডাঙ্গা নামক জায়গায় এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকোর পোলগুলো। ধান, মাসকালাই, আমবাগান, বেগুন ও পেয়ারা চাষের জমির উপর দিয়ে ১১ কেভি ভোল্টের বিদ্যুৎ সংযোগ দেয়া আছে। মনে ভয়-আতঙ্ক নিয়ে কাজ করে এখানকার কৃষকরা। দীর্ঘ দিনের পুরনো মরচে ধরা পোল সরিয়ে নতুন সংযোগ স্থাপনের দাবি তাদের।

গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে কৃষক এবাদুর রহমান। মরিচাডাঙ্গায় বেগুনের জমি রয়েছে তার। সোমবার (০১ অক্টোবর) জমিতে নিড়ানির কাজ করছিলেন এবাদুর। তিনি বলেন, বৈদ্যুতিক তারগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর কারণ দীর্ঘদিনের মরচে ধরা পোল ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাব। দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকলেও কোনো সংস্কার কাজ করা হচ্ছে না। এমনভাবে পশ্চিমদিকে কয়েকটি পোলগুলো হেলে আছে যে, যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

পেয়ারা বাগানে কাজ করার শ্রমিক আমিন জানান, গত দুইদিন থেকে এখানে কাজ করছি। কাজের ফাঁকে ফাঁকে সবসময় মাথার উপর থাকা পোল ও তারের দিকে তাকাতে হচ্ছে। কখন, কি বিপদ হয়ে যায়। প্রায় ২০টি পোল এভাবেই হেলে আছে। টানা ও তারগুলো আর তেমন মজবুত নেই। তার মধ্যে ৩-৪টি পোল একেবারে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

স্থানীয় গরুর রাখাল কালাম বলেন, পোলগুলোর ও তারের নিচে গরু চরাতে ভয় লাগে।গরু যদি পোলে ধাক্কা দেয় বা স্পর্শ করে কোন দুর্ঘটনা ঘটে। কারন গরুর তো সেটা বোঝার সক্ষমতা নেই, যে পোলগুলো নড়বড়ে হয়ে আছে। তাই সবকিছু ভেবে নিরাপত্তার কথা চিন্তা করে দূরে দূরে গরু চড়ায়।

জননিরাপত্তার কথা চিন্তা করে এগুলো দ্রুত সংস্কারের দাবি পোলের নিচে থাকা এক জমির মালিক আতাউর রহমানের। তিনি বলেন, নেসকোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের অবহেলার কারণে অনেক প্রাণহানির ঘটনাও ঘটেছে। এমনভাবে পোলগুলো গত ৫-৬ মাসের বেশি সময় ধরে রয়েছে।তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি তারা।

এবিষয়ে গোমস্তাপুর নেসকো’র বিক্রয় ও বিতরণ বিভাগের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান জানান, মরিচাডাঙ্গা লাইনের কাজ শুরু হয়েছে। সেখানে নতুন সংযোগ দেয়া হবে। দু-এক মাসের মধ্যেই পুরাতন সংযোগ উঠিয়ে নতুন সংযোগ স্থাপন করার কাজ সম্পন্ন হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031