IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
Home >> নগর-গ্রাম >> মাদক চোরাকারবারীদের হামলার শিকার ভোলাহাট আ.লীগ নেতা

মাদক চোরাকারবারীদের হামলার শিকার ভোলাহাট আ.লীগ নেতা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বিগত সময়ে একটি পত্রিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চরধরমপুরকে ঘিরে মাদক চোরাচালান বন্ধ করার খবর প্রকাশিত হলে চোরাকারবারীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এর প্রতিবাদ সমাবেশ করেন, ভোলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন।

এর জের ধরে নেপথ্যের হুকুমদাতা আব্দুল মতিনের ঈশারায় মোয়াজ্জেম হোসেন ভুটু মেম্বারসহ কালো কাপড়ে ঢাকা মুখোশধারীরা ভোলাহাট ইউনিয়নের চরধরমপুর গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে গত ২৯ অক্টোবর গভীর রাতে তার বাড়ীতে প্রবেশ করে প্রথমে তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত ও তার স্ত্রী এবং কন্যাকে শারীরিক ও শ্লীলতাহানী ঘটায়।

এঘটনায় ভুক্তভোগী জীবনের নিরাপত্তা চেয়ে মোশারফ হোসেন তার বাড়িতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য উপস্থাপন করেন।

লিখিত বক্তব্যে বলেন, মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে অবস্হান নেয়ায় নেপথ্যের হুকুমদাতা আব্দুল মতিনের ঈশারায় মোয়াজ্জেম হোসেন ভুটু মেম্বার ও তার সহযোগী আব্দুল মতিন, আব্দুস সবুর ওরফে রাইতুল, নূর হোসেন, এজাজুল চৌকিদারসহ ২২/২৩ জন মিলে গত ২৯ অক্টোবর দিবাগত রাত প্রায় ১টার দিকে আমার বাড়ীর টিনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আমাকে জাপটে ধরে বের করার চেষ্টা করলে আমার স্ত্রী জলেনুর বেগম আকুতি করলে আব্দুল মতিন ও ভুটু মেম্বার তার মাথায় পিস্তল ধরে।

এসময় তারা আমার কলেজ পড়ুয়া মেয়ে মুশফিকাকে লাঠি ও রড দিয়ে আঘাত করে এবং তার গলায় হাসুয়া ধরে জবাই করার হুমকি দেয়। একপর্যায়ে রাইতুল আমার স্ত্রীর কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে আলমারীতে রক্ষিত সর্ণালংকার নিয়ে নেয়। এরপর ডাকাতদল মুক্তিপণ হিসেবে আমার স্ত্রীর কাছ থেকে ১০ লক্ষ টাকা দাবী করে। এসময় তাদের কাছে আমার অপরাধের বিষয় জানতে চাইলে তারা মুখ ও চোখ কালো কাপড় দিয়ে বেঁধে ভ্যানে করে নিয়ে যাবার সময় আমার স্ত্রী ও মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাতদলের কাছে অস্ত্র থাকায় তারা কেউ সাহস পায়নি।

পরবর্তীতে ডাকাতদলের অন্যান্য সদস্যরা তেলিপাড়া গ্রামের আব্দুল খালেকের আমবাগানে নিয়ে মুক্তিপণের জন্য টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা এলোপাথাড়ি ভাবে শরীরের বিভিন্নস্থানে রড দিয়ে আঘাত এবং এক পর্যায়ে ভুটু মেম্বার আমার কপালে রড দিয়ে আঘাত করলে জ্ঞান হারিয়ে ফেলি। পরবর্তীতে জ্ঞান ফিরে আসলে রাস্তার উপর পড়ে থাকা অবস্হায় খোঁজাখুঁজির একপর্যায়ে স্ত্রী-মেয়েসহ কয়েকজন প্রতিবেশী উদ্ধার করে ওই রাতেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবাসিক চিকিৎসক ডা. হাসান আলী তার শারিরীক অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার সাথে জড়িতরা ক্ষমতাধর হওয়ায় তিনিসহ তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এব্যাপারে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

অভিযুক্ত ভোলাহাট ইউপির ৯ ওয়ার্ড সদস্য মোয়াজ্জেম হোসেন ভুটু জানান, মোশারফ হোসেনকে কে বা কারা মেরেছে বলতে পারবো না। তবে, তার বিরুদ্ধে আনীত অভিযোগটি সত্য নয়।

এদিকে ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত ভুক্তভোগি ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31