IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় কৃষিই সমৃদ্ধি ২০২১-২০২২ সালের অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ।

মঙ্গলবার (৯ই নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সম্প্রসারণ অধিদপ্তর শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ।

বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জনাব সাকিব আল রাব্বি উপজেলা নির্বাহী অফিসার শিবগঞ্জ, এতে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ শরিফুল ইসলাম উপজেলা কৃষি অফিসার শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ।

প্রধান অতিথি ছিলেন, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল মাননীয় সংসদ সদস্য, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-০১ শিবগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ শিবগঞ্জ, গোলাম কিবরিয়া ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ শিবগঞ্জ, শিউলী বেগম মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

এসময় কৃষকদের মাঝে সহায়তার জন্য গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, মুগ ও খেসারী ডাল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণের বিতরণ মধ্য দিয়ে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন।

প্রধান অতিথি শিমুল এমপি বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ-সার বিতরণ করা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধায়নে এ বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

কৃষি অফিসার শরিফুল ইসলাম বলেন প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে সেই লক্ষ্যে প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। খাদ্য মোকাবিলায় বড় চ্যালেঞ্জ নিয়ে সরকার করোনাকালীন যেন খাদ্য ঘাটতি না ঘটে তাই বিনামূল্যে কৃষকদের বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news