IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ২১ মাদকসেবী আটক

চাঁপাইনবাবগঞ্জে ২১ মাদকসেবী আটক

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ শহরের বাচ্চু ডাক্তার স্টেডিয়াম এলাকায় মাদকসেবন করার দায়ে ২০ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। শনিবার দুপুরে জেলা শহরের রেহাইচর এলাকার ডাঃ আ. আ. ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামের উত্তর পশ্চিম দিকে গ্যালারীর নিচের ফাঁকা স্থানে এ অভিযান চালানো হয়।

আটককৃত মাদক সেবকরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া কাজীপাড়ার আতা (৪০), একই ইউনিয়নের হালদারপাড়ার ছনু মিয়া (৫০), একই গ্রামের আলিম ইসলাম (৩০), আবুল কামাল (৫০), শ্রী গনেশ হলদার (২২), শ্রী গোবিন্দ হলদার (২৮), লক্ষীপুর চিংকী পাড়ার মেহেরুল (৬০), বিশ্বাসপাড়ার আলী (২৩), লক্ষীপুর মাষ্টারপাড়ার শাকিব (১৯), চাঁদলাই মহারাজপুর ইউনিয়নের চকটোলার আবু বক্কর সিদ্দিক (৩৩), বালুবাগান গ্রামের নয়ন আলী (২৭), বালিয়াডাঙ্গা ইউনিয়নের নসিপুরের সেলিম (৪০), ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের শামীম (৩৫), চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর রেলবাগানপাড়ার সুমন (৩৭), বামনডাঙ্গার মিলন (৩০), জিয়ানগর মহল্লার বাবলু (৩৪), চুনারী পাড়ার সুমন আলী (৪০), দূর্গাপুর মহল্লার আঃ রহিম (৪০), প্রান্তিকপাড়ার জহুরল ইসলাম ঝড়ু (৪৫), মসজিদপাড়া মহল্লার হাদি (২৪) ও চাঁদলাই মহল্লার মিনহাজ (৪০)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী’র নেতৃত্বে র‌্যাবের একটি দল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা শহরের ডাঃ আ. আ. ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামের উত্তর পশ্চিম দিকের গ্যালারীর নিচের ফাঁকা স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ২১ জনকে আটক করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news