ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রদলের আয়োজনে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এই দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল এর সভাপতিত্বে এবং ছাত্র দলের সদস্য সচিব নওশাদুজ্জামান এর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক রুকুনুজ্জামান রুকু, যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপান, মোসারব হোসেন, সদস্য আল ফারুক জেমস্, একেএম জাকির হোসেন, মেজবাউল হক লিটন, যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজএ ইসলাম সিরাজ।
আরও উপস্থিত ছিলেন, সদস্য আমিনুল ইসলাম টুটুল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, আরমান হোসেন, ইউসুফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য মাহমুদুল হোসেন বেলাল ও উপজেলা জাতীয়তাবাদী সৈনিক দলের সভাপতি পাভেল রহমান প্রমূখ।


