IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে ৪২দিন যাবৎ নিখোঁজ কলেজ ছাত্র, অতঃপর…

নিয়ামতপুরে ৪২দিন যাবৎ নিখোঁজ কলেজ ছাত্র, অতঃপর…

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : বোনের বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়ে কলেজ ছাত্র হাসান ইসলাম (২১) রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া কলেজ ছাত্র নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের খোর্দ্দচম্পা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে এবং নিয়ামতপুর সরকারী কলেজের স্নাতক ২ বর্ষের ছাত্র।

নিখোঁজের বাবা মোজাফফর হোসেন থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন গত ১৬ নভেম্বর ২০২১। নিখোঁজের ৪২ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায় নাই।

নিখোঁজ হাসান ইসলামের পরিবারের দাবী নিখোঁজের নেপথ্যে তার মামা একই গ্রামের মইনুদ্দিনের বিরুদ্ধে।

নিখাঁজের বাবা মোজাফফর হোসেন বলেন, আমার ছেলে নিয়ামতপুর সরকারী কলেজের স্নাতক ২য় বর্ষে লেখাপড়া করে। হঠাৎ সে মামার বাড়ীতে যাতায়াতের কারণে মামীর সাথে সম্পর্ক হয়ে যায়। সেই সম্পর্ককে ধামাপাচা দেওয়ার জন্য আমার ছেলেকে ব্রেন ওয়াস করে মানসিক সমস্যা সৃষ্টি করে তার নাবালিকা মেয়ের সাথে বিয়ে দেয়। আমরা কোনবাবেই তা না মানাতে তারা আমার ছেলেকে অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখেছে।

তিনি আরও বলেন, এর আগেও আমার ছেলের মানসিক সমস্যা সৃষ্টি করায় তাকে চিকিৎসা করিয়ে কিছুটা সুস্থ্য করে তুলেছিলাম। কিছুটা সুস্থ্য হওয়ায় গত ১০ অক্টোবর বিকেল ৪টায় তার বোনের বাসা উপজেলার গাবতলী যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে আর আসে নাই।

নিখোঁজের মা রোবেদা বেগম বলেন, আমার ভাই মইনুল ইসলাম তার নাবালিকা মেয়ে মনিরা খাতুন (১৩) এর সাথে আমার ছেলে হাসান ইসলামের বিয়ে দেয়। মনিরা কাপাষ্টিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। নাবালিকা হওয়া স্বত্ত্বেও আমাদের অমতে ছেলের মানসিক সমস্যা সৃষ্টি করে গত ১৩ জুন ২০২১ নওগাঁ জজ কোর্টে এভিডেভিট এর মাধ্যমে বিয়ে দেয়। তখন থেকেই ছেলের মানুসিক সমস্যা আরও বৃদ্ধি পায় এবং ১০ অক্টোবর নিখোঁজ হয়।

নিখোঁজের মামা অভিযুক্ত মইনুদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নাই।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, থানায় সাধারণ ডায়েরী হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news