IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছ
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘রাশিয়াকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে আমেরিকা’

‘রাশিয়াকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে আমেরিকা’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, আমেরিকা তার দেশকে একটি যুদ্ধে জড়াতে চায়। তিনি আরো বলেছেন, রাশিয়ার উন্নতি ও অগ্রগতিকে সীমাবদ্ধ করে ফেলার কাজে ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় আমেরিকা।

ইউক্রেন সংকট সম্পর্কে গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকা রাশিয়াকে নানা ধরনের হুমকি-ধমকি দেয়া সত্ত্বেও পুতিন এতদিন এ বিষয়ে নীরব ছিলেন। তিনি মঙ্গলবার এ ব্যাপারে প্রথম কোনো বক্তব্যে বলেন, পূর্ব ইউরোপে ন্যাটো জোটের বিস্তার নিয়ে রাশিয়ার উদ্বেগ সম্পর্কে আমেরিকা কোনো জবাব দিতে রাজি হচ্ছে না। তিনি সরাসরি সংঘাতের কথা উল্লেখ না করে পরোক্ষভাবে বলেন, “ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়ার বাসনা পূর্ণ করতে সক্ষম হয় তাহলে তার পক্ষে এই জোটের অন্য সদস্য দেশগুলোকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে টেনে আনা সম্ভব হবে।”

ইউক্রেন সীমান্তে বর্তমানে সমরাস্ত্রসহ রাশিয়ার প্রায় এক লাখ সৈন্য মোতায়েন রয়েছে। রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনে হামলা চালানোর মার্কিন দাবি প্রত্যাখ্যান করে এসেছে। মস্কো প্রায় আট বছর আগে ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকাকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করেছে এবং তখন থেকে পূর্ব ইউক্রেনে রুশপন্থি অস্ত্রধারীদের রক্তক্ষয়ী তৎপরতাকে সমর্থন দিয়ে এসেছে।

প্রেসিডেন্ট পুতিন তার বক্তব্যে আরো বলেন, “আমার ধারনা ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আমেরিকার কোনো মাথাব্যথা নেই বরং আমেরিকার মূল লক্ষ্য রাশিয়ার উন্নতি ও অগ্রগতি থামিয়ে দেয়া। ইউক্রেন কেবল ওয়াশিংটনের এই অশুভ লক্ষ্য চারিতার্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে।” রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “ধরুন ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পেয়ে গেল এবং [ক্রিমিয়া পুনরুদ্ধারের] সামরিক অভিযান শুরু হয়ে গেল। তখন কি হবে? আমরা কি তখন ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধে জড়াব? কেউ কি এ বিষয়টি নিয়ে এভাবে চিন্তা করেছে? আমার মনে হয় না।”

এদিকে বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোনালাপে বলেছেন, মস্কোর যদি সত্যিই ইউক্রেনে আগ্রাসন চালানোর ইচ্ছা না থাকে তাহলে তার উচিত দেশটির সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31