IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> আরব আমিরাতকে এফ-৩৫ জঙ্গিবিমান পাঠাচ্ছে আমেরিকা

আরব আমিরাতকে এফ-৩৫ জঙ্গিবিমান পাঠাচ্ছে আমেরিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের আগ্রাসনে সহায়তা করার জন্য সংযুক্ত আরব আমিরাতে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান পাঠাচ্ছে আমেরিকা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল (মঙ্গলবার) সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোন আলাপের সময় এই ঘোষণা দেন। সৌদি জোটের ভয়াবহ আগ্রাসনে নিরুপায় হয়ে ইয়েমেনের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের ওপর সম্প্রতি কয়েক দফা অভিযান চালিয়েছে। আরব আমিরাত হচ্ছে সৌদি জোটের সবচেয়ে সক্রিয় এবং আগ্রাসী সমর্থক।

পেন্টাগন মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের ওপর ইয়েমেনের সাম্প্রতিক হামলা এবং আবুধাবির নিকটবর্তী আল-জাফরা বিমান ঘাঁটিতে মোতায়েন মার্কিন ও আমিরাতি সেনাদের ওপর সৃষ্ট ঝুঁকি নিয়ে লয়েড অস্টিন এবং জায়েদ আল-নাহিয়ান আলোচনা করেন।

টেলিফোন আলাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ওপর হামলার নিন্দা করেন এবং আবুধাবির প্রতি ওয়াশিংটনের কৌশলগত অংশীদারিত্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ইয়েমেনি হামলা থেকে সংযুক্ত আরব আমিরাতকে রক্ষার জন্য বিভিন্ন রকমের প্রযুক্তিগত সহায়তা দেয়ারও আশ্বাস দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31