IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> আকসায় ফজরের সময় হাজার হাজার মুসল্লি কেন?

আকসায় ফজরের সময় হাজার হাজার মুসল্লি কেন?

ধূমকেতু নিউজ ডেস্ক : মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় আজ ফজরের নামাজ পড়েছেন হাজার হাজার ফিলিস্তিনি।

ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, দখলদার বাহিনী ও ইহুদি উপশহরবাসীদের ব্যাপক ষড়যন্ত্র ও বাধা সত্ত্বেও আজকের ফজরের নামাজের সময় ফিলিস্তিনি মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল।

বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসলমান মসজিদে হাজির হয়েছেন।

ইসরাইলি টিভি চ্যানেল ‘কান’ জানিয়েছে, মসজিদুল আকসায় সংঘর্ষের আশঙ্কায় আজ বায়তুল মুকাদ্দাসের পুরনো অংশ এবং বাবুল আমুদ ও শেখ জাররাহ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে আজকের জুমার নামাজেও অংশ নিয়েছেন বিপুল সংখ্যক ফিলিস্তিনি।

মসজিদুল আকসায় শত্রুদের হামলা ও অবমাননা বেড়ে যাওয়ায় গত কয়েক মাস ধরেই ফিলিস্তিনিরা পবিত্র এই মসজিদ রক্ষায় নানা কর্মসূচি পালন করে আসছেন। এমনি একটি কর্মসূচি হচ্ছে ফজরে নামাজের জামাতে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি নিশ্চিত করা এবং মসজিদে ইতিকাফের আয়োজন। এরই ধারাবাহিকতায় শুক্রবারের ফজরের নামাজে মুসল্লিদের সংখ্যা আরও বেড়ে যায়।

তবে মুসল্লিদের পথ আটকে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দখলদারেরা। অনেক দিন ধরেই ইসলামের শত্রুদের ষড়যন্ত্র রুখতে মসজিদুল আকসায় বেশি বেশি অবস্থান করছেন ফিলিস্তিনিরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31